সোনারপুরের পর লিলুয়া স্টেশনে স্পেশাল ট্রেন নিয়ে ধুন্ধুমার, ভাঙচুর উত্তেজিত জনতার
সোনারপুরের পর লিলুয়া স্টেশনে স্পেশাল ট্রেন নিয়ে ধুন্ধুমার, ভাঙচুর উত্তেজিত জনতার
সোনারপুর, ব্যান্ডেলের পর এবার হাওড়ার লিলুয়া স্টেশন। রেলের স্টাফ ট্রেনে উঠতে না দেওয়াকে কেন্দ্র করে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার লিলুয়া স্টেশন। সোমবার সকাল সাড়ে সাত টা নাগাদ একদল যাত্রী লিলুয়া স্টেশনের এক ও চার নম্বর প্লাটফর্মে দাড়িয়ে থাকা ট্রেনে উঠতে গেলে বাধা দেয় আরপিএফ এবং জিআরপি। এরপরেই দুপক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। ব্যাপক ভাঙচুর করে স্টেশন ম্যানেজারের ঘর। এক ঘন্টা ধরে অশান্তি হয়। পরে রেল পুলিশের বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

গতকাল রবিবারই পূর্ব রেলের হাওড়া-বর্ধমান মেন লাইনে হাওড়া-ব্যান্ডেল শাখায় একের পর এক স্টেশনে সকাল থেকেই রেল অবরোধ করে বিক্ষোভ সামিল সাধারণ যাত্রীরা। চারদিন আগেই দক্ষিন ২৪ পরগনা জেলার সোনারপুর স্টেশনে ঘটে গিয়েছিল ধুন্ধুমার কাণ্ড। রেলের স্টাফ স্পেশ্যাল ট্রেনে ওঠা আমজনতাকে জোর করে নামিয়ে দেয় আরপিএফ। সেই ঘটনার জেরে ট্রেনে উঠতে না পারা জনতা ব্যাপক ভাংচুর চালানোর পাশাপাশি রেল অবরোধও করে। তাদেরও একই বক্তব্য ছিল। এমনকি ট্রেনটিকে লক্ষ্য করে পাথরবৃষ্টিও করা হয়। সেই ঘটনার জেরে পূর্ব রেল কর্তৃপক্ষ আমজনতার ঘাড়েই দোষ চাপিয়েছিল।
আন্দোলনকারীদের দাবি, আমজনতাকে না নামিয়ে স্টাফ স্পেশ্যাল ট্রেন চালাতে হবে। সেই ট্রেনে রেলকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের জন্য যাতায়াতের সুযোগ দিতে হবে। স্টাফ স্পেশ্যাল ট্রেনে আমজনতাকে চাপতে দিতে হবে আর দ্রুত লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে হবে।












Click it and Unblock the Notifications