নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি যোগ ছিল সুবীরেশের! হেফাজত চেয়ে দাবি সিবিআইয়ের
বড় ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে আছেন সুবীরেশ ভট্টাচার্য। সোমবার দীর্ঘ জেরা করা হয় তাঁকে। কিন্তু একাধিক প্রশ্ন সুবীরেশবাবু এড়িয়ে যান বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এমনকি তদন্তে সহযোগিতা করছিলেন না বলেও দাবি। আর এরপর
বড় ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে আছেন সুবীরেশ ভট্টাচার্য। সোমবার দীর্ঘ জেরা করা হয় তাঁকে। কিন্তু একাধিক প্রশ্ন সুবীরেশবাবু এড়িয়ে যান বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এমনকি তদন্তে সহযোগিতা করছিলেন না বলেও দাবি। আর এরপরেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে গ্রেফতার করে সিবিআই।
আজ মঙ্গলবার আদালতে তোলা হলে ১০ দিনের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী। পাল্টা সুবীরেশ ভট্টাচার্যের জন্য জামিনের আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী।

অভিযোগ আদালতে করে সিবিআই।
আজ মঙ্গলবার বেশ কিছু নির্দিষ্ট অভিযোগ আদালতে করে সিবিআই। আইনজীবী মারফত কেন্দ্রীয় আইনজীবী জানান, এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে। আর যে সময় এই কেলেঙ্কারি ঘটেছে তখন এসএসসি-র চেয়ারম্যান পদে সুবীরেশ ভট্টাচার্য ছিলেন বলে আদালতে দাবি সিবিআইয়ের। ফলে অনেক কিছু জানা থাকলেও কিছুই জানাচ্ছেন না বলে সওয়াল সংস্থার। শুধু তাই নয়, তদন্তে বিপথে চালানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ। বড় ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে বলেও এদিন আদালতকে জানান সিবিআইয়ের আইনজীবী।

সবরকম সহযোগিতা করছিলেন
অন্যদিকে সুবীরেশবাবু তদন্তে সবরকম সহযোগিতা করছিলেন বলে জানান তাঁর আইনজীবী। ডেকে নিয়ে গিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। নিয়োগ দুর্নীতিতে বড় মাথাদের বাঁচাতে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে বলি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবীর। দীর্ঘ শুনানি শেষে আদালত আপাতত স্থগিত রেখেছে নির্দেশ। বলে রাখা প্রয়োজন, সোমবার দীর্ঘ রাত পর্যন্ত জেরা করা হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে।

চাঞ্চল্যকর দাবি করেছে
পাশাপাশি অ্যারেস্ট মেমোতে চাঞ্চল্যকর দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেখানে তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতিতে সরাসরি যোগ ছিল সুবীরেশ ভট্টাচার্যের। বলে রাখা প্রয়োজন, দীর্ঘসময় ওই এসএসসি অফিসে বসেই ভুয়ো নিয়োগপত্র দিতেন শান্তিপ্রসাদ সিনহা। ফলে পুরোটাই সুবীরেশ ভট্টাচার্য জানতেন বলেও সিবিআইয়ের অ্যারেস্ট মেমোতে উল্লেখ করা হয়েছে। এমনকি যাদের নিয়োগ পত্র দেওয়া হয়েছে বেশির ভাগ অযোগ্য বলেও মেমোতে উল্লেখ বলে জানা যাচ্ছে। এই সংক্রান্ত তিথ্য আদালতে জমা সিবিআইয়ের।

সুবীরেশবাবুর বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই।
বলে রাখা প্রয়োজন, এর আগে একাধিকবার সুবীরেশবাবুর বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। এমনকি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। সেখান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। সুবীরেশবাবুকে আরও বিষয়ে জেরা করা প্রয়োজন বলেও এদিন আদালতে সওয়াল আইনজীবীদের। অন্যদিকে সুবীরেশবাবুর হাতে চোট লেগেছে। কীভাবে লাগল তা নিয়ে সিবিআইয়ের কাছে জানতে চাওয়া হয়। পালটা জানানো হয়, মেডিক্যাল করিয়ে আনার সময় চোট লাগে।












Click it and Unblock the Notifications