NEET প্রশ্ন ফাঁস কাণ্ডে এবার নাম জড়াল কলকাতার, নিউটাউনে একটি আবাসনে তল্লাশিতে CBI
মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায এবার নাম জড়াল কলকাতা শহরের। কলকাতার নিউটাউনের একটি আবাসনে তল্লাশি চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় বাহিনী নিয়ে গোটা আবাসন ঘিরে ফেলা হয়েছে। তবে কার বাড়িতে তল্লাশি চালাচ্ছে তারা সেটা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।
সর্বভারতীয় মেডিকেন এন্ট্রেন্স পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়ে গিয়েছিল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নিজে সেকথা স্বীকার করে নিয়েছিলেন। ডার্ক নেটে পাওয়া গিয়েছিল সেই প্রশ্নপত্র। তারপরেই এই নিয়ে তোলপাড় শুরু হয় গোটা দেশে। চাপে পড়ে এই ঘটনার তদন্তের ভার দেওয়া হয় সিবিআইয়ের হাতে।

সিবিআই তদন্তে নেমেই ঝাড়খণ্ড, বিহার এবং গুজরাত থেকে একের পর এক গ্রেফতার করে। এই ঘটনায় মূল অভিযপক্তকে গ্রেফতার করার পর চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। তারা জানতে পেরেছে ৩০ থেকে ৪০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে নিট ইউডির পরীক্ষার প্রশ্ন পত্র।
একেবারে কনট্রাক্ট করে পরীক্ষা সেই প্রশ্ন পত্র দেওয়া হতো বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।সিবিআই তদন্তে নেমেই ঝাড়খণ্ড, বিহার এবং গুজরাত থেকে একের পর এক গ্রেফতার করে। এই ঘটনায় মূল অভিযপক্তকে গ্রেফতার করার পর চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। তারা জানতে পেরেছে ৩০ থেকে ৪০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে নিট ইউডির পরীক্ষার প্রশ্ন পত্র। একেবারে কনট্রাক্ট করে পরীক্ষা সেই প্রশ্ন পত্র দেওয়া হতো বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
তারপরেই একে একে একাধিক রাজ্যে ধরপাকড় শুরু হয়। একে একে বেরিয়ে আসতে শুরু করেছে প্রশ্ন ফাঁস চক্রের লোকেরা। একের পর এক গ্রেফতারির পর এবার কলকাতাতেও সিবিআই আদিকারীকরা তল্লাশি অভিযান শুরু করেছেন। ঠিক কার নাম জড়িয়েছে কলকাতায় তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তদন্তকারীরা এখনই কিছু জানাতে চাইছেন না।
৫ মে হয়েছিল সর্বভারতীয় মেডিকেল এন্ট্রেন্স পরীক্ষা। তারপরে ৪ জুন তার ফলাফল প্রকাশ করে দেওয়া হয়। প্রায় ২ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। ফলাফল প্রকাশের পরে জানা যায় ৬৭ জন পরীক্ষার্থীর একই নম্বর পেয়েছে। এবং তাঁদের গ্রেস মার্কস দেওয়া হয়েছিল। তারপরেই এই নিয়ে শুরু হয় সমালোচনা। সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা করা হয়েছে। পরীক্ষার পরিচালনার দায়িত্বে থাকা এনটিএকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট এবং বলা হয় পরক্ষীর্থীদের বিশ্বাসে আঘাত হেনেছে তারা। তারপরে আবার নতুন করে নিট ইউটির ১০০০ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications