রাজীব কুমারের স্ত্রীকে ফের জিজ্ঞাসাবাদ! এবার সিবিআই নোটিশ রোজভ্যালি মামলায়
এবার আরও প্যাঁচে রাজীব কুমার। গত প্রায় ১০ দিন ধরে নিরুদ্দেশ রয়েছেন রাজীব কুমার। তাঁর কোনও খোঁজ পায়নি সিবিআই।
এবার আরও প্যাঁচে রাজীব কুমার। গত প্রায় ১০ দিন ধরে নিরুদ্দেশ রয়েছেন রাজীব কুমার। তাঁর কোনও খোঁজ পায়নি সিবিআই। এদিন রাজীব কুমারের সরকারি বাসভবনে গিয়ে তাঁকে রোজভ্যালি মামলায় হাজিরা দেওয়ার জন্য নোটিশ দিয়েছে সিবিআই। সূত্রের খবর অনুযায়ী সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

এর আগে অগাস্ট মাসেও রোজভ্যালি তদন্তে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে রাজীব কুমারকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু সেই সময় হাজিরা দেননি রাজীব কুমার। সিআইডির এক অফিসারপরর সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন। সিআইডির তরফে জানানো হয়েছিল ২ সপ্তাহ সময় চেয়েছেন রাজীব কুমার।
রাজীব কুমারকে নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা পুর এলাকা ছাড়তে পারবেন না বলে। সিবিআই-এর নির্দেশের প্রেক্ষিতে আদালতে করা আবেদনে সেই সময় তাঁর বিরুদ্ধে থাকা আদালতের নির্দেশিকা তুলে নেওয়া হয়েছিল।
এদিকে এদিন পার্কস্ট্রিটে রাজীব কুমারের সরকারি বাসভবনে ফের হানা দেয় সিবিআই। তাঁর স্ত্রী সঞ্চিতা কুমারকে প্রায় ১৫ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। এদিন বডিগার্ড লাইন্সেও তল্লাশি চালায় সিবিআই।












Click it and Unblock the Notifications