• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

প্রাথমিকের টেট মামলায় পর্ষদ সভাপতিকে মোটা টাকা জরিমানা কলকাতা হাইকোর্টের

Google Oneindia Bengali News

প্রাইমারি টেট মামলায় পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে মোটা টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার মামলার শুনানিতে এই রায় দিয়েছে হাইকোর্ট। আদালত জানিয়েছে ৩৮০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হয়েছে মামলার শুনানি। মোট ১৯ জন মামলা কারীকে এই টাকা ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

প্রাথমিকের টেট মামলায় পর্ষদ সভাপতিকে মোটা টাকা জরিমানা কলকাতা হাইকোর্টের

২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষায় প্রশ্ন পত্র ভুল নিয়ে মামলা করেছিলেন পরীক্ষার্থীরা। ৬টি প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ করেন তাঁরা। শুক্রবার ছিল সেই মামলার শুনানি। সেই মামলায় কলকাতা হাইকোর্ট জানিেয়ছিল কোনও মামলাকারী যদি প্রশ্নগুলির উত্তর দিয়ে থাকেন তাহলে তাঁদের নম্বর দিতে হবে। কারন প্রশ্নগুলি একেবারেই ভুল ছিল। তাই যাই উত্তর দেওয়া হোক না কেন সেটাকে ভুল বলে ধরা যাবে না। হাইকোর্টের নির্দেশের পরেও নাকি তাঁদের নম্বর দেওয়া হয়নি।

শুক্রবার মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে হাইকোর্ট জানতে চায়, কেন নির্দেশের পরেও কেন নম্বর দেওয়া হয়নি। পর্ষদ নির্দেশ অমান্য করে এক প্রকার পরীক্ষার্থীদের হেনস্থা করেছে বলে হাইকোর্ট বিরক্তি প্রকাশ করে। এতদিন ধরে পরীক্ষার্থীদের যে হেনস্থার মুখে পড়তে হয়েছে তার জন্য পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে মোটা টাকা জরিমানা করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

ভোট পরবর্তী হিংসার তদন্তে সিটের কাজ তদারকিতে অবসর প্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জজুলা চেল্লুরভোট পরবর্তী হিংসার তদন্তে সিটের কাজ তদারকিতে অবসর প্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জজুলা চেল্লুর

এদিকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসার পরেই স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেেছন মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুলে নিয়োগ প্রক্রিয়া দ্রুত করা হবে বলে জানিয়েছেন তিনি। টেট পরীক্ষা বারবার দিতে হবে না বলেও জানানো হয়েছে। স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে একুশের ভোটের আগে েথকেই উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে ধরনা দেওয়া থেকে শুরু করে, রাজভবনের সামনে এবং বিধানসভা ভবনের সামনেও তুমুল বিক্ষোভ দেখিয়েছেন ছাত্রছাত্রীরা।

মামলাকারীদের আইনজীবী আদালতে অভিযোগ জানিয়েছেন ২০১৮ সালে আদালতযে রায় দিয়েছিল সেই রায় কার্যকর করা হয়নি। কোনও না কোনও অজুহাত দেখিয়ে সেটা আটকে রাখা হয়েছে। পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য কোনও উদ্যোগ নেননি বলে অভিযোগ করেেছন। টেট পাস করানো হয়নিষ এমনকী কোনও ইন্টারভিউতেও ডাকা হয়নি বলে অভিযোগ করেছেন আইনজীবী। তারপরেই বিচারপতি নির্দেশ দেন সাতদিনের মধ্যে টেট পাশ করাতে হবে তাঁদের। এবং তাতে যদি ৬ নম্বরও তারা পান সেটাও করাতে হবে। এবং ইন্টারভিউ ডেকে তাঁদের ইন্টারভিউ নিতে হবে। প্রত্যেক আবেদনকারীকে ২০ হাজার টাকা করে দিতে হবে। মোট তিন লক্ষ কুড়ি হাজার টাকা জরিমানা দিতে হবে পর্যদ সভাপতিকে।

English summary
Primary tet case update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X