চিকিৎসকদের ডাকে সাড়া, চোখ মেলার চেষ্টা করলেন বুদ্ধবাবু, আরও কী জানাল সকালের হেলথ বুলেটিন
চিকিৎসকদের ডাকে সাড়া, চোখ মেলার চেষ্টা করলেন বুদ্ধবাবু, আরও কী জানাল সকালের হেলথ বুলেটিন
চিকিৎসকদের ডাকে সাড়া দিয়েছেন তিনি। চোখ মেলে তাকানোর চেষ্টা করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সকালের হেলথ বুলেটিনে এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু এখনও েভন্টিলেশনে রয়েছেন তিনি। ঘুমের ওষুধ দেওয়া বন্ধ করেছেন চিকিৎসকরা। অক্সিজেন স্যাচুরেশনের নাত্রা এখন ৯৬ শতাংশ রয়েছে। কড়া পর্যবেক্ষবেক্ষণে রেখেছেন উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকরা।

গতকাল রাতেই চিকিৎসকরা জানিয়েছিলেন বুদ্ধবাবুর শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমান কমেছে। তাঁর ভেন্টিলেশনের মাত্রাও কমানো হয়েছিল। জ্ঞান ফিরেছিল বুধবার রাতেই। তখন থেকেই চিকিৎসকরা ঘুমের ওষুধ কমানোর চেষ্টায় ছিলেন। শুক্রবার পুরোটাই বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উডল্যান্ডস নার্সিংহোমের চিকিৎসকরা। তাণর চিকিৎসায় বিেশষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। বুধবার দুপুরে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিেলন তিনি।
দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যায় ভুগছিলেন তিনি। এছাড়াও চোখের সমস্যা ছিল। তবে করোনা নেগেটিভ বুদ্ধবাবু। এতে অনেকটাই স্বস্তিতে রয়েছেন চিকিৎসকরা। বুধবার রাতেই বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।












Click it and Unblock the Notifications