আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য

আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য

অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা জানিয়েছেন পরবর্তী চিকিৎসা বাড়িতে েথকেই চালাতে পারবেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যকেও। মঙ্গলবার হেলথ বুলেটিনে জানানো হয়েছে। বাড়িতে ফিরে গেলেও সেখানে আইসোলেশনে রাখতে হবে তাঁেক।

আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য

এখনও একটু শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। রক্তে অক্সিজেনের ৯৬ শতাংশ থাকায় বাইরে থেকে আর অক্সিজেন দিতে হচ্ছে না তাঁকে। গত ১৮ মে তাঁর করোনা সংক্রমণ ধরা পড়েছিল। প্রথমে বাড়িতেই চিকিৎসা চলছিল। তারপরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাচতালে ভর্তি করা হয়। প্রথম থেকে হাসপাতালে যেতে আপত্তি জানিেয়ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

বুদ্ধবাবুর সঙ্গে তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি আগে ছাড়া পেয়ে বাড়ি ফিরে যান। কিন্তু কয়েকদিন আগেই ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁরও চিকিৎসা চলছিল বলে জানা গিয়েছে। বুধবার তাঁকেও হাসপাতাল থেকে ছাড়া হতে পারে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+