বিধান ভবনে তাণ্ডব বিজেপি সমর্থকদের! পাল্টা সেন্ট্রাল এভিনিউ অবরোধে কংগ্রেস

কলকাতায় কংগ্রেসের সদর দফতর বিধানভবনে হামলা বিজেপি সমর্থকদের। মোদীকে নিয়ে মন্তব্যের জেরে রাহুলের দুঃখপ্রকাশের দাবিতে এদিন সারাদেশেই আন্দোলনের কর্মসূচি নিয়েছিল বিজেপি।

কলকাতায় কংগ্রেসের সদর দফতর বিধানভবনে হামলা বিজেপি সমর্থকদের। মোদীকে নিয়ে মন্তব্যের জেরে রাহুলের দুঃখপ্রকাশের দাবিতে এদিন সারাদেশেই আন্দোলনের কর্মসূচি নিয়েছিল বিজেপি। তারই অঙ্গ হিসেবে বিধানভবনের বাইরে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিধানভবনের বাইরে থাকা ব্যানার ছিঁড়ে ফেলা হয়। পুলিশের উর্দিতে কালি ছিটিয়ে দেওয়া হয়। এদিনে বিজেপির এই কর্মসূচির জেরে পাল্টা সেন্ট্রাল এভিনিউ অবরোধ করে কংগ্রেস।

রাহুলের দুঃখ প্রকাশের দাবিতে আন্দোলন

রাহুলের দুঃখ প্রকাশের দাবিতে আন্দোলন

চৌকিদার চোর হ্যায়। লোকসভা ভোটের আগে রাফালে নিয়ে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন সভায় এই মন্তব্য করেন। যার জেরে সুপ্রিম কোর্টে মামলা হয়। সুপ্রিম কোর্টের তরফে রাহুল গান্ধীকে সতর্ক করে ছেড়ে দেওয় হয়। যদিও শুনানির সময় রাহুল গান্ধী মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের রায় বেরনোর পরেই আসরে নামে বিজেপি। শনিবার সারা দেশে রাহুল গান্ধীর দুঃখপ্রকাশের দাবিতে আন্দোলনের কর্মসূচি নেয় কংগ্রেস।

 কংগ্রেস অফিসে হামলা

কংগ্রেস অফিসে হামলা

এদিন বেলা একটা নাগাদ বিজেপির একটি মিছিল রাজ্য কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে হামলা চালায় বলে অভিযোগ। সেই দলে ১০০ থেকে ১৫০ জন বিজেপি সমর্থক ছিল বলে জানা গিয়েছে। তালা বন্ধ থাকায় বাইরে থাকা ব্যানার ছিঁড়ে ফেলা হয়। সেখানে থাকা পুলিশকর্মীদের গায়ে কালি ছিঁটিয়ে দেওয়া হয়। কালি দেওয়া হয় রাহুল গান্ধীর পোস্টারেও।

পাল্টা সেন্ট্রাল এভিনিউ অবরোধে কংগ্রেস

পাল্টা সেন্ট্রাল এভিনিউ অবরোধে কংগ্রেস

বিজেপির এই কর্মসূচির প্রতিবাদে সেন্ট্রাল এভিনিউতে বিক্ষোভে নামে কংগ্রেস কর্মী সমর্থকরা। বিজেপি অফিসের দিকে যেতে চাইলে তাদের বাদা দেয় পুলিশ। সেই সময় অবরোধ শুরু করে দেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। সেখানে নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানো হয়।

বিজেপির হামলার বিরোধিতায় কংগ্রেস সিপিএম

বিজেপির হামলার বিরোধিতায় কংগ্রেস সিপিএম

এদিন কংগ্রেস দফতরে বিজেপির হামলার নিন্দা করেছে কংগ্রেস ও সিপিএম। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেছেন, একটি রাজনৈতিক দল অপর একটি রাজনৈতিক দলের অফিসে হামলা কখনও রাজনৈতিক কালচার হতে পারে না। বিষয়টিকে স্ট্যান্টবাজি বলে বর্ণনা করেছেন তিনি। সিপিএম নেতা শমিক লাহিড়ী বলেছেন, গণতন্ত্র হত্যা করতে চাইছে বিজেপি। যা তৃণমূল আগে করেছে, এখন সেটাই বিজেপি করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+