নিজের ছায়াকে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, 'হাঁড়ির খবর' জানিয়ে কারণ ব্যাখ্যা মুকুল রায়ের

মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছায়াকেও ভয় পাচ্ছেন। দুর্গাপুরে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। প্রসঙ্গত বছরের শেষ দিনে রাজ্যের বেশ কিছু আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছায়াকেও ভয় পাচ্ছেন। দুর্গাপুরে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। প্রসঙ্গত বছরের শেষ দিনে রাজ্যের বেশ কিছু আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে। দুর্গাপুর গিয়ে সেই বদলি নিয়েই মুখ খুলেছেন মুকুল রায়। সেই সময়ই তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজের ছায়া দেখলেও ভয় পাচ্ছেন।

'আজ প্রশংসা তো কাল সমালোচনা'

'আজ প্রশংসা তো কাল সমালোচনা'

মুকুল রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনও আইপিএস-এর ওপর বিশ্বাস রাখতে পারছেন না। আজ যেই আইপিএস-এর প্রশংসা করছেন, কাল সেই অফিসারের সমালোচনা করছেন। সেই অফিসারকে বলছেন, ঠিকমতো কাজ হচ্ছে না।

'নিজের ছায়াকে ভয় পাচ্ছেন মমতা'

'নিজের ছায়াকে ভয় পাচ্ছেন মমতা'

আইপিএসদের বদলি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন মুকুল রায়। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজের ছায়াকেই ভয় পাচ্ছেন।

বছরের শেষদিনে বদলির নির্দেশ নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে

বছরের শেষদিনে বদলির নির্দেশ নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে

বছরের শেষ দিনে বেশ কয়েকজন আইপিএস-কে বদলি করে রাজ্য সরকার। কেন বছরের শেষ দিনেই এই বদলি তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, অনেক আইপিএস বদলির জন্য বছরের শেষ দিনটিকে বেছে নেওয়ায় অবাক হয়েছেন।

মুকুল রায়ের দাবি

মুকুল রায়ের দাবি

মুকুল রায় দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। তিনি আর যে এই রাজ্যে ক্ষমতায় থাকতে পারবেন না তা স্পষ্ট করে বুঝে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন মুকুল রায়।

'সঠিক ভোট হলে পুরভোটে বিপুল জয় পাবে বিজেপি'

'সঠিক ভোট হলে পুরভোটে বিপুল জয় পাবে বিজেপি'

মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও পুরসভাগুলির ভোট না হওয়ায় রাজ্য সরকারের সমালোচনা করেন মুকুল রায়। তিনি বলেছেন, যদি সুষ্ঠুভাবে ভোট হয়, তাহলে পুরসভাগুলিতে বিপুল জয় পাবে বিজেপি। কটাক্ষকরে তিনি বলেছেন, রাজ্য সরকারের হাতে থাকা পুরসভাগুলি সুরক্ষিত নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+