যাদবপুর নিয়ে ফের বেলাগাম দিলীপ ঘোষ! কত শহিদ বেদী, জানালেন হুঙ্কার দিয়ে
ফের একবার বেলাগাম দিলীপ ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়-র ওপর আক্রমণ নিয়ে মন্তব্য করতে গিয়ে বেলাগাম রাজ্য বিজেপির সভাপতি।
ফের একবার বেলাগাম দিলীপ ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়-র ওপর আক্রমণ নিয়ে মন্তব্য করতে গিয়ে বেলাগাম রাজ্য বিজেপির সভাপতি। তিনি বলেছেন, যাদবপুরে যারা মন্ত্রীর গায়ে হাত দিয়েছিল তাদের ছেড়ে দেওয়া হবে না। সূত্রের খবর অনুযায়ী, অনেক শহিদ বেদী তৈরি করে দেওয়া হবে, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

দেবাঞ্জনের ওপর হামলাকারীদের সমর্থন
যাদবপুরের বিভিন্ন ফুটেজে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র চুল ধরে টানার অভিযোগ উঠেছিল দেবাঞ্জন বল্লভের বিরুদ্ধে। দিন কয়েক আগে বর্ধমানে আলিশা বাসস্ট্যান্ডে বাস থেকে নামিয়ে দেবাঞ্জনের ওপর হামলা চালানো হয়। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, বর্ধমানের য়ে ছেলেটি মন্ত্রীকে মেরেছিল তাকে বাস থেকে নামিয়েছি। যারা মেরেছে তাদের তিনি স্যালুট করেন বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ।

যাদবপুরে মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ
গতমাসে যাদবপুরে এবিভিপির অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। ঘন্টার পর ঘন্টা তাঁকে আটকে রেখে হেনস্থা করা হয়। রাতে রাজ্যপাল গিয়ে তাঁকে ক্যাম্পাস থেকে নিয়ে আসেন। এই ঘটনার পরে দিলীপ ঘোষ বলেছিলেন, যাদবপুর দেশদ্রোহীদের আখড়া হয়ে গিয়েছে। সেখানে বালাকোটের মতো সার্জিক্যাল স্ট্রাইক করা হবে।

দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বাবুলের সাফাই
তবে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বাবুল সুপ্রিয় অবশ্য সাফাই দিয়েছেন। তিনি বলেছেন, হিট অফ দ্য মোমেন্টে মুখ ফসকে বেরিয়ে গিয়েছে ওই মন্তব্য।












Click it and Unblock the Notifications