মানুষের প্রশ্নের মুখে দাঁড়াতে ভয় পাচ্ছেন মমতা, তাই নন্দীগ্রামের সভা বাতিল, পাল্টা কটাক্ষ দিলীপের
মানুষের প্রশ্নের মুখে দাঁড়াতে ভয় পাচ্ছেন মমতা, তাই নন্দীগ্রামের সভা বাতিল, পাল্টা কটাক্ষ দিলীপের
নন্দীগ্রাম কার এই লড়াইয়ে মশগুল এখন তৃণমূল বিজেপির। নন্দীগ্রামের সভা বাতিল করার পর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন, নন্দীগ্রামকে ভয় পাচ্ছেন মমতা। আর নন্দীগ্রাম ভাঙিয়ে চলা যাবে না বুঝতে পেরেই পিছু হঠেছে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে গেলে মানুষের প্রশ্নের জবাব দিেত হবে। সেটা পারবে না বুঝেই সভা বাতিলের সিদ্ধান্ত। প্রসঙ্গত উল্লেখ্য ৭ তারিখে মমতার নন্দীগ্রাম সভার পরের দিনই ৮ জানুয়ারি পাল্টা সভা করার কথা শুভেন্দু অধিকারীর। সেদিন তিনি মমতার সব প্রশ্নের জবাব দেবেন বলে জানিয়েছিলেন।

নন্দীগ্রামের সভা বাতিল মমতার
৭ জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা ঘোষণা করেও সেটা বাতিল করেছে তৃণমূল কংগ্রেস। সেদিন নন্দীগ্রামে সভা করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। কারণ হিসেবে জানানো হয়েছে রাম নগরের বিধায়ক অখিল গিরি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে ছাড়া নন্দীগ্রামে সভা সম্ভব নয়। সেকারণেই কর্মসূচি বাতিল করা হল। পরে সভার দিন জানিয়ে দেওয়া হবে।

ভয় পেয়েছে তৃণমূল
মমতার নন্দীগ্রামে সভা বাতিল করার পরেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন ভয় পেয়েছেন মমতা। নন্দীগ্রামে গেলেই মানুষের প্রশ্নের মুখে পড়তে হবে। নন্দীগ্রাম ভাঙিয়ে আর খাওয়া যাবে না বুঝতে পেরেছেন মমতা। সেকারণেই তড়িঘড়ি সভা বাতিলের সিদ্ধান্ত বলে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যেখানে যেখানে তৃণমূল সভা করবে সেখানে সেখানে পাল্টা সভা করবে বিজেপি। সেখানে সেখানে গিয়ে প্রচার চালানো হবে।

অখিল গিরিতে আস্থা
শুভেন্দু চলে যাওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলায় একটা শূন্যস্থান তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসে। সেই জায়গায় এখন অখিল গিরিকে ভাবতে শুরু করেছে নেতৃত্ব। এমনই মনে করা হচ্ছে। কারণ কেবল মাত্র অখিল গিরির জন্যই নন্দীগ্রামের ঘোষিত সভা বাতিল করেছেন মমতা। কাঁথির মিছিলেনও অখিল গিরির উপরেই শক্তি প্রদর্শনের সিংহভাগ দায়িত্ব ছিল। তার কারণ অখিলের সঙ্গে শুভেন্দুর বৈরীতা। দলে থাকাকালীনই দুই নেতার মধ্যে প্রবল বিরোধ ছিল। প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে আক্রমণ করতে ছাড়েনি।

করোনা আক্রান্ত অখিল গিরি
কাঁথিতে সভা করার পরেই করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছিল রাম নগরের বিধায়ক অখিল গিরির। সর্দি-কাশি সঙ্গে জ্বর হয়েছিল তার। তারপরেই কাঁথি মহকুমা হাসপাতালে করোনা পরীক্ষা করান তিনি। রিপোর্ট পজিটিভ আসার পর কলকাতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই চিকিৎসা চলছে বিধায়কের। কাঁথির সেই মিছিলে অখিল গিরির সংস্পর্ষে এসেছিলেন সৌগত রায়, ফিরহাদ হাকিমরা।












Click it and Unblock the Notifications