আজই রাজ্যে অমিত, শাহের নিরাপত্তা ব্যবস্থা জানতে চেয়ে ডিজিকে চিঠি সিআরপিএফের
আজই রাজ্যে অমিত, শাহের নিরাপত্তা ব্যবস্থা জানতে চেয়ে ডিজিকে চিঠি সিআরপিএফের
আজই রাজ্যে পা রাখবেন বিজেপির চাণক্য। রাত সাড়ে ১১টায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগেই অমিতের নিরাপত্তা নিয়ে তৎপর হয়েছে সিআরপিএফ। নাড্ডার ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেকারণে আগে থেকেই তৎপরতা শুরু হয়েছে। অমিত শাহের নিরাপত্তার ব্যবস্থাপনা জানতে চেয়ে রাজ্য পুলিসের ডিজিকে িচঠি পাঠিয়েছে সিআরপিএফ। একই সঙ্গে অমিত শাহের নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য সরকারের দফতর গুলিতে বিজেপি নেতার সফর সূচির তালিকা পাঠানো হয়েছে।

আজই রাজ্যে অমিত শাহ
আজই রাজ্য সফরে আসছেন বিজেপির চাণক্য অমিত শাহ। রাত ১১টায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। তারপর সোজা চলে যাবেন নিউটাউনে। সেখানে একটি হোটেলে থাকার কথা রয়েছে অমিত শাহের। শনিবার সকাল থেকে রয়েছে তাঁর একগুচ্ছ কর্মসূিচ। শনিবার সকাল ১১টায় এনআইএ আধিকারীকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তারপরে যাবেন বিবেকানন্দ রোডে স্বামী বিবেকানন্দের বাড়িতে। তারপরেই হেলিকপ্টারে উড়ে যাবেন পশ্চিম মেদিনীপুরে। সেখানেই রয়েছে অমিতের হাইভোল্টেজ সভা।

ডিজিকে চিঠি সিআরপিএফের
জেপি নাড্ডার উপর হামলার ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেকারণে আগে থেকে তৎপরতা শুরু হয়ে গিয়েছে।তারপরেই অমিত শাহের নিরাপত্তা নিয়ে সিআরপিএফ চিঠি পাঠিয়েছে রাজ্য পুলিসের ডিজিকে। কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চাওয়া হয়েছে ডিজির কাছে। কলকাতা সফরে অমিতের নিরাপত্তায় থাকছেন সিআরপিএফের জওয়ানরা। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর ডায়মন্ড হারবারে হামলা হয়েছিল। তারপরেই রাজ্যের বিজেপি নেতাদের নিরাপত্তা নিয়ে তৎপর হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

আইপিএস তরজা
নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আইপিএসকে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু কিছুতেই তাতে রাজি নন মমতা সরকার। রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে কড়া চিঠি পাঠিয়েছেন মমতা। তিন আইপিএসকে কোনও ভাবেই ডেপুটেশনে দিল্লিতে পাঠানো হবে না বলে জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের নির্দেশ গ্রাহ্য না করেই তিন আইপিএসকে দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

বিজেপিতে শুভেন্দু
সূত্রের খবর আগামিকাল পশ্চিম মেদিনীপুরে অমিত শাহের সভাতেই বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিতে চলেছেন একাধিক তৃণমূল কংগ্রেস বিধায়ক ও নেতা। তাই নিয়ে প্রবল রাজনৈতিক চাপান উতর চলছে বাংলায়। অমিত শাহের হাইভোল্টেজ সভার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications