পুজোয় এবার বিধাননগর পুলিশের বিশেষ নজরদারি শ্রীভূমিতে
বিধাননগর এলাকার মধ্যে সব বড় পুজোগুলোর নিরাপত্তা এবার আরও জোরদার করলো বিধাননগর সিটি পুলিশ।
বিধাননগর এলাকার মধ্যে সব বড় পুজোগুলোর নিরাপত্তা এবার আরও জোরদার করলো বিধাননগর সিটি পুলিশ। চতুর্থী বিকেল ৩টে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ভিআইপি রোডের প্রত্যেকটি ফুটব্রিজ। শ্রীভূমির পুজোকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বিধাননগর পুলিশ।

এছাড়াও গোলাঘাটা এবং বাঙ্গুরে নির্দিষ্ট পার্কিং এলাকা করা হয়েছে। সেখানে গাড়ি রেখে লেকটাউন আন্ডার পাস বা গোলাঘাটা আন্ডার পাস ব্যবহার করে শ্রীভূমিতে পৌঁছতে পারবেন দর্শকরা। শ্রীভূমি ছাড়াও অন্য বড় পুজো গুলোতেও এই ধরণের পুলিশি ব্যবস্থা করা হয়েছে। বিধাননগর জুড়ে যাতে পুজোর সময় কোনও অপরাধ না সংঘটিত হতে পারে তার জন্যে ৮টি দল তৈরি করা হয়েছে, যারা সল্টলেক এবং ভিআইপি এলাকায় রাতে এবং দুপুরে টহলদারি চালাবেন। শ্রীভূমিতে ভিড়ের ওপর নির্ভর করে ড্রোন চালানো হতে পারে বলেও জানিয়েছেন কুণাল আগরওয়াল।












Click it and Unblock the Notifications