জোট বৈঠকে গ্রিন সিগনাল, কোমর কষল কংগ্রেস, অধীরের নির্দেশে জেলা পর্যবেক্ষক পদে ব্যাপক রদবদল

জোট বৈঠকে গ্রিন সিগনাল, কোমর কষল কংগ্রেস, অধীরের নির্দেশে জেলা পর্যবেক্ষক পদে ব্যাপক রদবদল

বামেদের সঙ্গে জোট বৈঠকে ইতিবাদক ফল পেয়েছে কংগ্রে। তাই আর দেরী নয়। একুশের ভোটকে টার্গেট করে জেলা পর্যবেক্ষক পদে ব্যাপক রদবদল ঘটালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। গুরুত্ব বাড়ল অধীর ঘনিষ্ঠদের। তবে নবীন-প্রবীণের মিশেলেই তৈরি করা হয়েছে পর্যবেক্ষক পদগুলি।

জেলা পর্যবেক্ষক পদে রদবদল

জেলা পর্যবেক্ষক পদে রদবদল

একুশের ভোটকে টার্গেট করে পুজোর পরেই কোমড় কষেছে কংগ্রেস। প্রথমেই জেলা পর্যবেক্ষক পদে হাত দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। গোটা রাজ্যের জেলা পর্যবেক্ষক পদগুলিকে ঢেলে সাজানো হয়েছে। সংগঠনকে শক্ত হাতে নেতৃত্ব দিতে পারবেন এমন নেতাদের গুরুত্ব বেড়েছে। প্রবীণদের পাশাপাশি নবীনদের পদে আনা হয়েছে। অধীর ঘনিষ্ঠদের সংগছনে গুরুত্ব বেড়েছে।

কাদের গুরুত্ব বাড়ল

কাদের গুরুত্ব বাড়ল

দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সব জেলাতেই রদবদল ঘটানো হয়েছে। অধীরের নিজের এলাকা মুর্শিদাবাদে জেলা পর্যবেক্ষকের পদে বসান হয়েছে কলকাতার যুব নেত্রী সাইনা জাভেদকে। অন্যদিকে মধ্য কলকাতার পর্যবেক্ষক করা হয়েছে কান্দির বিধায়ক সইফুল আলম খানকে। বিধায়ক মনোজ চক্রবর্তীকে দলের সংগঠন ও প্রশাসন দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।

কারা এলেন পদে

কারা এলেন পদে

পুরোনো নেতাদের গুরুত্ব দিয়েছেন অধীর। পুরোনো নেতাদের মধ্যে দেবীপ্রসাদ রায়কে কোচবিহারের দায়িত্ব দেওয়া হয়েছে। মায়া ঘোষ পেয়েছেন পশ্চিম মেদিনীপুরের দায়িত্ব। অন্যদিকে কৃষ্ণা দেবনাথকে হুগলির পর্যবেক্ষক করা হয়েছে। শুভঙ্কর সরকার পূর্ব মেদিনীপুর। নেপাল মাহাত ঝাড়গ্রাম, মালদহের দায়িত্বে মইনুল হক। সর্দার আমজাদ আলি উত্তর ২৪ পরগনার দায়িত্ব দেয়া হয়েছে।

 নতুন কারা এলেন দায়িত্বে

নতুন কারা এলেন দায়িত্বে

নতুনদের দূরে সরিয়ে রাখেননি অধীর। সামঞ্জস্য আনতে রোহন মিত্রকে বাঁকুড়ার পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। আশুতোষ চট্টোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনা এবং আবদুস সত্তারকে উত্তর ২৪ পরগনার দায়িত্বে দেওয়া হয়েছে। মোনালিসা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতা ও ঋজু ঘোষাল হাওড়ার দায়িত্ব পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+