বাগুইআটিতে ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা উদ্ধার
লোকসভা ভোটের মুখে বাগুইআটির হলদিরামে নাকা চেকিংয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১২ লাখেরও বেশি টাকা উদ্ধার করেছে পুলিশ।
লোকসভা ভোটের মুখে বাগুইআটির হলদিরামে নাকা চেকিংয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১২ লাখেরও বেশি টাকা উদ্ধার করেছে পুলিশ। সঞ্জয় সাহা নামে অভিযুক্ত ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বাগুইআটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের কথা মতো লোকসভা ভোটের আগে বিধাননগর কমিশনারেটের অন্তর্গত সব থানাকে, এলাকায় নাকা চেকিংয়ের নির্দেশ দেন নতুন পুলিশ কমিশনার নটরাজন রমেশ বাবু। কয়েকদিন আগে সেই নাকা চেকিংয়েই, লেকটাউন থেকে বিপুল পরিমাণ টাকা সহ হাতেনাতে ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছিল। বাগুইআটিতে একই ঘটনার পুনরাবৃত্তির পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যবসায়ী সঞ্জয় সাহা মার্সিডিজ গাড়িতে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন। সন্দেহ হওয়ায় পুলিশ তাঁর গাড়ি আটকায়। ওই গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে বাগুইআটি থানার পুলিশ।
More From
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications