করোনা রুখতে লকডাউন জারি হতেই স্তব্ধ বসিরহাট!

করোনা রুখতে লকডাউন জারি হতেই স্তব্ধ বসিরহাট!

সকাল থেকেই বন্ধ দোকানপাট। এ যেনো অঘোষিত বন্ধ পালন করছে শহর বসিরহাট। করোনা সংক্রমন ঠেকাতে গত বৃহস্পতিবার থেকে রাজ্যের কনটেইনমেন্ট জোনগুলোতে নতুন করে লকডাউন শুরু করেছে রাজ্য সরকার। এর আরও আরেকধাপ এগিয়ে ১৭ জুলাই থেকে আগামী এক সপ্তাহ পুরোপুরি লকডাউনে যাচ্ছে বসিরহাট।

করোনা রুখতে লকডাউন জারি হতেই স্তব্ধ বসিরহাট!

প্রশাসন নয়, এবার লকডাউন সফল করতে পথে নেমে প্রচার শুরু করল ব্যবসায়ী সমিতি। করোনা সংক্রমণ রুখতে উত্তর ২৪ পরগনার বসিরহাটে এক সপ্তাহের জন্য লকডাউন করার প্রচার শুরু করেছে স্থানীয় ব্যবসায়ী সমিতি। বন্ধ থাকবে বাজার দোকানপাট। খোলা থাকবে শুধু ওষুধের দোকান। ব্যবসায়ী সমিতির তরফে জানানো হয়েছে, ওই সময় শুধুমাত্র গুরুত্বপূর্ণ কাজ ছাড়া রাস্তায় যানবাহন চালাতে দেওয়া হবে না।

প্রসঙ্গত, নতুন করে লকডাউন চালু হতেই মহকুমার বসিরহাট ও টাকি পৌরসভা এলাকায় ১২ টা কনটেইনমেন্ট জোন চিহ্নিত করে করে প্রশাসন। বসিরহাট জেলা পুলিশ কড়া হাতে পদক্ষেপ নিতেও শুরু করে। কিন্তু তার সত্বেও ঠেকানো যাচ্ছেনা করো না সংক্রমণ। তাই এদিন থেকে নতুন করে পুরোপুরি লক ডাউন এ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বসিরহাটের ব্যবসায়ী সমিতি। খোলা থাকবে না একটিও দোকান।

এদিন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানান হয়েছে। দোকান বাজার খোলা থাকলে মানুষ জন ভিড় জমাচ্ছে তাই করোনা সংক্রমণও ছড়াচ্ছে ব্যাপক হারে। তাই এই সিদ্ধান্তের পথে হেঁটেছে ব্যবসায়ীরা।

{document1}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+