কাছের মানুষকে হারালেন অঙ্কুশ, শোকে বিহ্বল ঐন্দ্রিলাও
নিজের বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় পিন্টুর দেহ। রাতে ঘটনাটি ঘটেছে কাঁকুড়গাছিতে।
রহস্যজনক মৃত্যু হল অভিনেতা অঙ্কুশ হাজরার ব্যক্তিগত সহকারি পিন্টু দে-র। নিজের বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় পিন্টুর দেহ। রাতে ঘটনাটি ঘটেছে কাঁকুড়গাছিতে।

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে টলিপাড়ায়
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে টলিপাড়ায়। কীভাবে মৃত্যু তা নিয়ে এখনও ধোঁয়াশা তৈরি হয়েছে। আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের অভিযোগ, টাকা চেয়ে হুমকি ফোন আসত পিন্টুর কাছে। আত্মহত্যার পিছনে বড়সড় কোনও কারণ রয়েছে বলেই দাবি পরিবারের।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান অভিনেতা
অন্যদিকে, ঘটনার, খবর পেয়েই ঘটনাস্থলে যান অভিনেতা অঙ্কুশ। পরিবারের সঙ্গে কথা বলেন। পাশে থাকার বার্তা দেন। পিন্টুর মৃত্যুর খবর ইনস্টাগ্রামেও তাঁরা ভাগ করে নেন নিজের অনুরাগীদের সঙ্গে। ঘটনায় শোকাহত অভিনেতা। শুধু অঙ্কুশ নয়, ঐন্দ্রিলার ছায়াসঙ্গী হিসাবও কাজ করেছেন পিন্টু। তাঁর মৃত্যু মেনে নিতে পারছেন না অভিনেত্রীও।

নিয়মিত টাকা চেয়ে হুমকি দেওয়া হত পিন্টুকে
পরিবারের অভিযোগ মানসিকভাবে চাপে ছিল পিন্টু। মাঝেমধ্যেই ফোনে কথা বলতে দেখা যেত তাঁকে। এবং তা করত নজর এড়িয়েই। অভিযোগ, নিয়মিত টাকা চেয়ে হুমকি দেওয়া হত পিন্টুকে। ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন যে, গত দেড় মাসে ভাগে ভাগে মোট ৩০ হাজার টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে অজ্ঞাত কাউকে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ, এর জেরেই মানসিক অবসাদে ভুগছিলেন পিন্টু। আর সেই কারনেই এই ঘটনা বলে দাবি পরিবারের অন্যান্য সদস্যদের। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরীক্ষা করা হচ্ছে পিন্টুর ফোন। কার সঙ্গে কখন কথা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

খুবই সৎ মানুষ ছিলেন বাপ্পাদা
এক সংবাদ মাধ্যমে অঙ্কুশ জানিয়েছেন, পিন্টুবাবু সৎ মানুষ ছিলেন। লোভ ছিল না। তবে বেশ কয়েকবার টাকা তাঁর কাছ থেকে পিন্টুবাবু নিয়েছিলেন বলে জানিয়েছিলেন পিন্টূ ওরফে বাপ্পা। তবে অবশ্যই ধার হিসাবে তিনি নিয়েছিলেন বলেই জানিয়েছেন অভিনেতা। তবে টাকার বিষয়ে কিছুই তাঁর জানা নেই বলে ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেতা। আগে জানলে অবশ্যই বিষয়টি দেখতেন বলে সাক্ষাৎকারে বাংলা ওই দৈনিককে জানিয়েছেন অঙ্কুশ হাজরা। তবে কাছের মানুষকে হারিয়ে শোকাহত তিনি।












Click it and Unblock the Notifications