লকডাউন ৪.০: কলকাতা থেকে জেলায় জেলায় বাস পরিষেবা চালু, শহরের রাস্তায় নামবে ট্রামও
করোনা লকডাউনের চতুর্থ দফা শুরু হচ্ছে আজ থেকে তার মধ্যেই বেশ কিছু জিনিসে ছাড় দেওয়া হচ্ছে।
করোনা লকডাউনের চতুর্থ দফা শুরু হয়েছে আজ থেকে। তার মধ্যেই বেশ কিছু জিনিসে ছাড় দেওয়া হয়েছে। শহরে সরকারি বাস চালানো শুরু করার পাশাপাশি কলকাতা থেকে জেলাতেও চালানো হবে বেশ কিছু সরকারি বাস। একই সঙ্গে শহরের রাস্তায় এবার শুরু হতে চলেছে ট্রাম পরিষেবাও।

বাস নামছে রাস্তায়
চতুর্থ দফার লকডাউনের মাঝে শহরের রাস্তায় নামছে না বেসরকারি বাস। কিন্তু সরকারি বাস বেশি সংখ্যায় নামানোর পরিকল্পনা করা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রান্তে চলবে সরকারি বাস পরিষেবা। অফিস আদালত খুলতে শুরু করলে যাত্রী সংখ্যা বাড়বে, এই পরিস্থিতিতে সোশ্যাল ডিস্ট্যান্সিং মানা কতটা সম্ভব হবে তা নিয়ে সংশয় রয়েছে।

শহরে থেকে জেলায় বাস পরিষেবা
লকডাউনের মধ্যেই শহর থেকে জেলায় বেশ কয়েকটি রুেট বাস পরিষেবা চালানোর কথা বলা হয়েছে। প্রায় চল্লিশটি রুটে বাস চলবে বলে নবান্নর তরফে জানানো হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হবে এই বাস পরিষবা।
কাঁকুড়গাছি-বেহালা, ডানলপ-হাওড়া স্টেশন, পার্ক সার্কাস-ডানকুনি, ধর্মতলা-করিমপুর, ধর্মতলা-বনগাঁ, ন্যাজাট, ধামাখালি, বাদুড়িয়া, বকখালি, ডায়মন্ডহারবার রুটে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত চলবে এই বাস পরিষেবা।

চালু হবে ট্রাম পরিষেবা
শহরে যাত্রী পরিষেবা বজায় রাখতে সরকারি বাসের পাশাপাশি ট্রাম চালু করার সিদ্ধান্তও নিয়েছে রাজ্য সরকার। শহরের চারটি রুটে চলবে ট্রাম। একই সঙ্গে লঞ্চ পরিষেবা চালু করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে সব পরিষেবাই সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

বেশ কিছু জিনিসে ছাড়
চতুর্থ দফার লকডাউনে বেশ কিছু জিনিসে ছাড় দেওয়া হয়েছে। আন্তঃ রাজ্য বাস পরিষেবাতেও ছাড় দেওয়া হয়েছে। তবে সেটা রাজ্যগুলির উপর ছেড়ে দেওয়া হয়েছে। রাজ্যগুলি অনুমতি দিলে তবেই বাস চালানো হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications