বাংলায় অনুপ্রবেশ রুখবই! হুঁশিয়ারির মধ্যেই শহরে বিএসএফের সঙ্গে বৈঠক শাহের

ভোটের মুখে শাহের এই সফর রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এদিন রাজনৈতিক কর্মসূচি শুরু করার আগে সরকারি কাজ সেরে নেন।

ভোটের মুখে ফের বাংলায় অমিত শাহ। পরিবর্তন যাত্রার সূচনার পাশাপাশি একগুচ্ছ কর্মসূচি নিয়ে নিয়ে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ভোটের মুখে শাহের এই সফর রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এদিন রাজনৈতিক কর্মসূচি শুরু করার আগে সরকারি কাজ সেরে নেন।

বৃহস্পতিবার সকালে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক সারেন তিনি। বিএসএফের সঙ্গে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, নির্বাচনের আগে ইতিমধ্যে রোহিঙ্গা সহ একাধিক ইস্যুতে সরব হয়েছে বিজেপি। সেখানে দাঁড়িয়ে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ

অনুপ্রবেশ রুখতে কড়া দাওয়াই শাহের, সূত্র

অনুপ্রবেশ রুখতে কড়া দাওয়াই শাহের, সূত্র

ভোটের মুখে বিএসএফের আধিকারিকদের সঙ্গে শাহের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, অনুপ্রবেশ নিয়ে এদিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত ভাবে রিপোর্ট দেন বিএসএফের আধিকারিকরা। ওই বৈঠকেই ভোটের আগে অনুপ্রবেশ রুখতে বিএসএফকে আরও কড়া হওয়ার নির্দেশ দেন শাহ। এমনটাই সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, বৈঠকে মালদহ-মুর্শিদাবাদ রুট নিয়ে বিশেষ আলোচনা হয় বলেও জানা গিয়েছে। আইবি এ সংক্রান্ত বেশ কিছু তথ্যও দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। সেই সমস্ত তথ্য খতিয়ে দেখার পরেই এই বিষয়ে বিস্তারিত নির্দেশ শাহ দিতে পারেন বলে জানা গিয়েছে।

ভোট প্রভাবিত করতে পারবে না কেউ

ভোট প্রভাবিত করতে পারবে না কেউ

গত কয়েকদিন আগেই উত্তরবঙ্গে দাঁড়িয়ে অমিত শাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, এবারের ভোটে কেউ প্রভাবিত করতে পারবে না। এমনকি, বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে একটা পাখিও ওপার দিয়ে অনুপ্রবেশ করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন অমিত শাহ। আর সেই ব্যবস্থাই কেন্দ্রীয় সরকার করবে বলে মন্তব্য করেন। তাঁর এই বক্তব্যের কয়েকদিনের মাথায় ফের কলকাতায় পা রাখলেন শাহ। আর পা রেখেই সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বৈঠক সারলেন তিনি। প্রায় ঘন্টাখানেকের বেশি সময় ধরে চলে এই বৈঠক। সেখানে অনুপ্রবেশ শূন্যে ফিরিয়ে আনার কথা বিএসএফ আধিকারিকদের জানানো হয় বলে সূত্রের খবর।

ভোটার লিস্টে রোহিঙ্গা!

ভোটার লিস্টে রোহিঙ্গা!

বঙ্গ বিজেপির তরফে বিস্ফোরক দাবি করা হয়েছে। তাঁদের দাবি, ভোটার লিস্টে রোহিঙ্গাদের নাম তোলা হচ্ছে। এমনকি সল্টলেকের ভোটার লিস্টেও রোহিন্দাদের নাম উঠেছে বলে সম্প্রতি দাবি করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। যদিও তা কমিশনের তরফে উড়িয়ে দেওয়া হয়েছে। তবে শাহ এদিনের বৈঠকে সেই বিষয়টি নিয়েও আলোচনা করেছেন বলে শোনা যাচ্ছে। পশ্চিমবঙ্গে রোহিঙ্গা সংক্রান্ত রিপোর্ট গোয়েন্দাদের কাছ থেকে নিয়েছেন বলে জানা গিয়েছে।

 বুধবার রাতেই শহরে অমিত শাহ

বুধবার রাতেই শহরে অমিত শাহ

বুধবার রাতেই শহরে চলে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। পরিবর্তন যাত্রার সূচনা থেকে রোড শো, জনসভা থেকে মন্দিরে পুজো -- ঠাসা সফরসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বৃহস্পতিবার সকালে বিএসএফ-এর কর্তাদের সঙ্গে বৈঠক করেন শাহ। এরপরই সকাল ১০টা ২৫ নাগাদ বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের পথে রওনা দেয় তাঁর কনভয়। ১০টা ৪৮ মিনিটে সেখানে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী। আরতি, পুজোর্চ্চনা করেন ভারত সেবাশ্রমে। তাঁর সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+