কলকাতার বায়ুদূষণ কপালে ভাঁজ ফেলে দিয়েছে বিশেষজ্ঞদের
বাতাসে উদ্বেগজনক ভাবে বাড়ছে ‘বিষাক্ত কার্সিনোজেনিক’ কণার পরিমাণ
কলকাতার বায়ু মণ্ডলেও বিষাক্ত কার্সিনোজেনিক বাহকের পরিমাণ ক্রমেই বাড়ছে বলে জানান আবহাওয়াবিদরা। যার ফলে শুধুমাত্র সকালের শহর কলকাতার বায়ুমণ্ডলে বিষাক্ত 'কার্সিনোজেনিক কণার’ প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দ্রুত হারে বাড়ছে মানুষের শ্বাস কষ্টজনিত নানা সমস্যাও।

চিন্তায় আবহাওয়াবিদেরা
পরিবেশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, পিএম ২.৫ নামক আণুবীক্ষণিক কণাটি তার একটি নির্দিষ্ট মাত্রা বজায় রেখে বায়ুমণ্ডলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কিন্তু বর্তমানে তিনটি বায়ু পর্যবেক্ষণ দফতরের পরীক্ষা নিরীক্ষার পর দেখা যাচ্ছে এই পিএম ২.৫-ই বর্তমানে প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়াবিদদের। পিএম ২.৫ এর সঙ্গে বিষাক্ত কার্সিনোজেনিক কণা মিশে গিয়ে মানব শরীরের জন্য ডেকে আনছে মারাত্মক কিছু রোগ।
চলতি বছরেই শুধুমাত্র শরতের সকালে তিলোত্তমার একাধিক জায়গায় অতিমাত্রায় এই দূষিত বায়ুর পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ার ঘটনাও লক্ষ্য করা গেছে। অন্যদিকে বাতাসে পিএম ২.৫-এর মাত্রা খুবই খারাপ হওয়ায় চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে পরিবেশ কর্মীরাদের কপালে।

সতর্ক হোক কলকাতা
অন্যদিকে জাতীয় বায়ু গুন সূচকের একটি তথ্য অনুযায়ী বাতাসে বাতাসে পিএম ২.৫ বেহাল অবস্থার ফলে মানুষের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস যেমন বিঘ্নিত হবে তেমনই এর প্রভাবে শ্বাসকষ্ট জনিত একাধিক সমস্যাও ব্যাপকহারে বৃদ্ধি পাবে বলে জানা যায়। একদিন সকালে কলকাতার কোনও এক অংশের বাতাসে হঠাৎ দূষণের মাত্রা বেড়ে যাওয়ার অর্থ সামগ্রিক বায়ুদূষণের পরিমাণ বেড়ে যাওয়া নয় ঠিকই। পাশাপাশি বায়ুমণ্ডলে পিএম ২.৫ এর এই বর্তমান বেহাল অবস্থাকে আগামীর জন্য কলকাতাবাসীর সতর্ক বার্তা হিসাবেই দেখার প্রয়োজন রয়েছে বলে মত পরিবেশ বিজ্ঞানীদের।

হতে পারে নানা শারীরিক ক্ষতি
বিজ্ঞানীদের মতে সাধারণত খালি চোখে দেখা যায় না পিএম ২.৫ নামক এই বায়ু কণা গুলিকে। বায়ুমণ্ডলে বিষাক্ত রাসায়নিক পরিবহনেও এর জুড়ি মেলা ভার বলে জানান তারা। বর্তমানে একাধিক পরীক্ষা নিরীক্ষায় দেখা যাচ্ছে এই কুখ্যাত বায়ু কণার মাধ্যমে বিষাক্ত কার্সিনোজেনিক রাসায়নিক পরিবহনের পরিমাণ উদ্বেগ জন ভাবে বৃদ্ধি পেয়েছে। পিএম ২.৫ আমাদের শ্বাসযন্ত্রের মাধ্যমে আমাদের রক্তনালীতেও প্রবেশের পাশাপাশি তারা সরাসরি আমাদের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গেও আঘাত হানতে পারে বলে জানান তারা।
-
কালবৈশাখীর ঝাপটায় ঠান্ডা হাওয়া! ২০ ডিগ্রির নীচে কলকাতার তাপমাত্রা, আজ কোথায় কোথায় ঝড়বৃষ্টি? -
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা -
মধ্যরাতের বদলির পর নতুন দায়িত্ব! মীনাকে ভিন্রাজ্যে পাঠাল কমিশন, নন্দিনীর ক্ষেত্রেও কী একই সিদ্ধান্ত? -
এবার নন্দীগ্রাম ও ভবানীপুর! ২০২৬ ভোটে আবারও মমতার প্রধান চ্যালেঞ্জার শুভেন্দু? কী পরিকল্পনা বিজেপির? -
তারকার ভিড় নেই, তবে পরিবারতন্ত্রের ধ্বজা পরিলক্ষিত তৃণমূলের প্রার্থী তালিকায়, টিকিট পেলেন না মন্ত্রীও -
'আমাদের কারও সাহায্য দরকার নেই'! রণতরী পাঠাতে দেশগুলির 'না', ক্ষুব্ধ ট্রাম্প, আর কী বললেন? -
ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্টে তীব্র সমালোচনা, কড়া জবাব দিল নয়াদিল্লি -
আজই তৃণমূলে ফিরলেন পবিত্র, নন্দীগ্রামের ভূমিপুত্রকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল শাসক দল -
উত্তরবঙ্গে তিন আসনে লড়বে না তৃণমূল, গৌতম দেব শিলিগুড়িতে, প্রার্থী হলেন শিবশঙ্কর, স্বপ্না -
দিনে ভ্যাপসা গরম, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা! কলকাতা সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ভোটের আগে ফের বড় রদবদল! কলকাতা পুলিশের DC সেন্ট্রাল সরাল নির্বাচন কমিশন, এক ধাক্কায় বদলি ১২ জেলার এসপি -
ইদের আগে কেন তড়িঘড়ি বদলি? নির্বাচন কমিশনকে তোপ দেগে প্রশ্ন তুললেন মমতা












Click it and Unblock the Notifications