বাজার খুলতেই করোনা থাবা নিউমার্কেটে, আক্রান্ত ব্যবসায়ী, একাংশে শাটার ডাউন
বাজার খুলতেই করোনা থাবা নিউমার্কেটে, আক্রান্ত ব্যবসায়ী, একাংশে শাটার ডাউন
লকডাউন কাটিয়ে সবে খুলেছিল শহরের অন্যতম বড় বাজার নিউ মার্কেট। দিন কয়েক েযতে না যেতেই থাবা বসাল করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছেন এক ব্যবসায়ী। তার পরেই নিউমার্কেটের সেই অংশ বন্ধ করে দিয়ে জীবাণুমুক্ত করার কাজ চলছে।

সূত্রের খবর নিউমার্কেটে পুরনো অংশ হগ মার্কেটে আক্রান্ত হয়েছেন একজন দুধ বিক্রেতা। দোকানে এক ক্রেতার থেকেই তিনি সংক্রামিত হয়েছেন বলে দাবি নিউমার্কেটের ব্যবসায়ী সংগঠনের। গত সপ্তাহ থেকেই গায়ে হালকা জ্বর ছিল তাঁর। কিন্তু তখন তেমন গুরুত্ব দেননি। পরে শ্বাসকষ্ট শুরু হওয়ায় চিকিৎসকের কাছে। করোনা পরীক্ষা করার পর রিপোর্ট পজিটিভ আসে।
তারপরেই নিউ মার্কেটের ই-ব্লক সম্পূর্ণ বন্ধ করে েদওয়া হয়েছে। জীবাণুমুক্ত করার কাজ চলছে। দীর্ঘ লকডাউনের পর ফের দোকান বন্ধ করায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। নিয়ম অনুযায়ী ই-ব্লককে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছে কলকাতা পুরসভা।












Click it and Unblock the Notifications