২০০ শতাংশ ভাঁওতা! বড় ডাক্তার ছোট ডাক্তারের কাছে পাঠিয়েছেন, বললেন অধীর
অমিত শাহের সঙ্গে বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী যা বলছেন, তা ১০০ শতাংশের মধ্যে ২০০ শতাংশ ভাঁওতা। এমনটাই দাবি করেছেন লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
অমিত শাহের সঙ্গে বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী যা বলছেন, তা ১০০ শতাংশের মধ্যে ২০০ শতাংশ ভাঁওতা। এমনটাই দাবি করেছেন লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী। কটাক্ষ করে তিনি বলেন, উন্নয়নের জন্য টাকা চাইতে গেলে তো অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে হবে। তার জন্য প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক কেন। প্রশ্ন করেন তিনি।

কটাক্ষ করে অধীর চৌধুরী বলেন, অমিত শাহ সিবিআই-এর মালিক। কেন তার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বুঝতেই পারছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মোদী জানিয়ে দিয়েছেন, অমিত শাহই বাঁচাতে পারবেন, সেই জন্যই অমিত শাহের কাছে গিয়েছিলেন মমতা।
অধীর চৌধুরীর আরও কটাক্ষ যেমন পেটের কোনও রোগে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট লাগে, হার্টের রোগের জন্য কার্ডিওলজিস্ট লাগে, ঠিক তেমনই, বড় ডাক্তার ছোট ডাক্তারের কাছে রেফার করেছেন।












Click it and Unblock the Notifications