Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RG Kar Hospital: সমস্যা সীমাবদ্ধ নয় শুধু নিরাপত্তায়, পরিকাঠামোর অভাবও প্রকট আরজি কর হাসপাতালে

মহিলা চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষিতে আরজি হাসপাতালে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। প্রতিবাদে সামিল হয়েছেন শহরের অন্য হাসপাতালের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা। শুধু নিরাপত্তা নয় আরজি কর হাসপাতালে পরিকাঠামো নিয়েও রয়েছে সমস্যা। চিকিৎসা পরিকাঠামোর অভাবের কথা মানছেন হাসপাতালের চিকিৎসকরাও। পরিকাঠামোর পরিবর্তন না হলেও আদৌও সঠিক পরিষেবা দেওয়া সম্ভব?

আরজি কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য তথা দেশের চিকিৎসা মহল। খোদ সরকারি হাসপাতালের চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা দেখে শিউরে উঠছে গোটা দেশ। নিন্দা-প্রতিবাদের ঝড় উঠেছে সব মহল থেকেই। কিন্তু রাজ্যের সরকারি হাসপাতালের সমস্যা কি শুধুই নিরাপত্তা বা সুরক্ষায়? উত্তরটা কিন্তু না। শুধু সমস্যাকে সঙ্গী করেই কাজ করতে হয় না চিকিৎসকদের।

RG Kar Hospital

একইসঙ্গে চ্যালেঞ্জ থাকে পরিকাঠামোর সঙ্গে লড়াই করাও। সরকারি হাসপাতালে প্রায়শই পর্যান্ত ঔষধ থেকে চিকিৎসা সরঞ্জাম না থাকার অভিযোগ উঠে, এমনকি আপৎকালীন চিকিৎসা সরঞ্জামও না থাকার সমস্যাও নতুন নয়। সম্প্রতি আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর পর হাসপাতালের নিরাপত্তা ও সুরক্ষা নিয়েই বিরাট প্রশ্ন উঠেছে।

শুধু নিরাপত্তা ব্যবস্থার মানোন্নয়ন ঘটালেই হবে না। পরিকাঠামো গত একাধিক পরিবর্তন দরকার। সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা উপকরণ পাওয়াও মাঝে মধ্যে কঠিন হয়ে পড়ে। এই অভিযোগ নতুন নয়, দিনের পর দিন ধরেই চলে আসছে। আরজি কাণ্ডের পর প্রশ্ন গুলো উঠতে শুরু করেছে ফের। নিরাপত্তার পাশাপাশি আতস কাঁচের তলায় হাসপাতা‌লের পরিকাঠামোগত সমস্যাও। হাসপাতালের পরিকাঠামোর যে সমস্যা আছে তা মানছেন আরজি হাসপাতালের চিকিৎসকরাও।

হাসপাতালের চিকিৎসক ডাঃ সৌম্যদীপ পাল জানিয়েছেন, 'নিরাপত্তা এবং পরিকাঠামো দুটো একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। কারণ পরিকাঠামো না থাকলে আমরা মানুষকে পরিষেবা দিতে পারিনা। এরফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সাধারণ মানুষরা ভাবে ইচ্ছাকৃতভাবে চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন না। একজন রোগী এক একটি পরীক্ষার ডেট পাচ্ছেন তিন মাস পরে। এই বিষয়গুলিকেও ফোকাস করতে হবে।

তিনি আরও বলেন, 'বিভিন্ন সময় জীবনদায়ী শুধু সাপ্লাই থাকে না। এরফলে আমাদেরও অনেক সমস্যার মুখে পড়তে হয়। তবে একটা আন্দোলনে সব বিষয়কে তুলে ধরা যায় না। এখন আমরা শুধু নিরাপত্তার অভাবটাকেই তুলে ধরছি।'

চিকিৎসক সুচিস্মিতা মজুজদার জানিয়েছেন, 'পরিকাঠামো না থাকলে সঠিক পরিষেবা দেওয়া কখনই সম্ভব নয়। আমরা বলি ম্যান, ম্যানি, মেটেরিয়াল। কিন্তু সব সময় সাপ্লাই ঠিক মতো আসে না। যদি আসে সেটা দিয়ে দেওয়া হয়।'

চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের চাপে, অদূর ভবিষ্যতে হয়ত হাসপাতালের নিরাপত্তার হাল ফিরলেও ফিরতে পারে? কিন্তু পরিকাঠামোর পরিবর্তন না হলে আদৌও কি সঠিক পরিষেবা দেওয়া সম্ভব রোগীদের? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+