মোমিনপুরে পথ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
মোমিনপুরের পোস্টমর্টেম সেন্টার থেকে বজবজের পুজালীর এক বাসিন্দার দেহ নিয়ে একটি ছোট ম্যাটাডোর ফিরছিলেন পরিজনেরা। মহেশতলার নতুন সম্প্রীতি ব্রিজ থেকে নামার সময় বাটা মোড়ে সন্ধ্যায় দুর্ঘটনায় পড়ে গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে এক রিকশাচালক এক পথচারীকে ধাক্কা মেরে একটি দেওয়ালে গিয়ে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িতে থাকা মৃতদেহ সমেত বেশ কয়েকজন যাত্রী।

গুরুতর আহত হয় বেহালা বিদ্যাসাগর হাসপাতালে পাঁচজনকে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপর তিন জনের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে বিদ্যাসাগর হাসপাতালে। গুরুতর আহত তিনজনকে চিত্তরঞ্জন হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications