অ্যাপোলোর নার্সের রহস্য মৃত্যু! ময়নাতদন্তে বিষ প্রয়োগের হদিশ

রহস্য মৃত্যু অ্যাপোলো হাসপাতালের নার্সের। বাগুইআটির নারায়ণপুরের নার্সিং হস্টেল থেকে উদ্ধার দেহ।

রহস্য মৃত্যু অ্যাপোলো হাসপাতালের নার্সের। বাগুইআটির নারায়ণপুরের নার্সিং হস্টেল থেকে উদ্ধার দেহ। মৃত বছর ২৫-এর সানিশা মল কেরলের বাসিন্দা বলে জানা গিয়েছে। ময়নাতদন্তের পর অনুমান, অজানা বিষাক্ত ইনজেকশনের জেরেই মৃত্যু হয়েছে ওই নার্সের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের তরফ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

অ্যাপোলোর নার্সের রহস্য মৃত্যু! ময়নাতদন্তে বিষ প্রয়োগের হদিশ

নারায়ণপুরে অ্যাপোলো হাসপাতালের কমপ্লেক্স রয়েছে। সেখানে রয়েছে বেসরকারি নিরাপত্তারক্ষী। সেখানকার প্রথমতলে থাকতেন ওই নার্স। সঙ্গে থাকতেন আরও চারজন। দাবি করা হচ্ছে, মৃত্যুর সময় বাকি চারজনের কেউই ছিলেন না। সূত্রের খবর অনুযায়ী, লেপ চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় সানিশা মলকে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় চিনার পার্কের বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা ওই নার্সকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আরজি কর হাসপাতালে। সূত্রের খবর অনুযায়ী, ময়নাতদন্তকারী চিকিৎসকরা পুলিশকে জানিয়েছেন, অজানা বিষ ইনজেকশনের হদিশ পাওয়া গিয়েছে নার্স সানিশা মলের দেহে।

ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। নার্স নিজেই সেই ইনজেকশন নিয়েছিলেন, নাকি ঘুমের মধ্যে কেউ তাকে দিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করা হয়েছে। আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি মৃতার মোবাইলের কললিস্টও খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+