রাজনীতি ছেড়ে দেওয়ার শর্ত দিলেন অভিষেক, চ্যালেঞ্জ সরাসরি অমিত শাহকে
রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ সফরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন অমিত শাহ। এবার টুইট করে তার পাল্টা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অমিত শাহকে। সেইসঙ্গে দিলেন রাজনীতি ছেড়ে দেওয়ার শর্ত।
শুক্রবার বীরভূমের সিউড়ির জনসভা থেকে তণমূলকে উৎখাতের ডাক দেন অমিত শাহ। তিনি অভিষেক নাম না করে ভাতিজা সম্বোধনে অভিষেককে একহাত নেন। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ভাইপোকে পরবর্তী মুখ্যমন্ত্রী করে যেতে। কিন্তা তা হবে না। বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবে বিজেপি থেকে।

তারপর টুইট করে অমিত শাহকে একহাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, আমার কিছু কাল্পনিক দোষ-ত্রুটি তুলে ধরলেন আপনি। কিন্তু বিজেপি বাংলার যে ক্ষতি করে চলেছে, সে ব্যাপারে কিছুই বললেন না। আমার অস্তিত্ব যদি আপনাকে এতটাই পীড়া দেয় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।
তবে আমার একটাই শর্ত রয়েছে। বাংলাকে তার হকের ১.১৫ লক্ষ কোটি টাকা মিটিয়ে দিন, আমি আর রাজনীতি করব না। আপনাকে আর পীড়া দেবে না আমার উপস্থিতি। অভিষেকের এই টুইটকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
HM @AmitShah, you spoke of my imagined ills but didn't care to address the harm @BJP4India has inflicted upon West Bengal.
— Abhishek Banerjee (@abhishekaitc) April 14, 2023
If my existence pains you to this extent, release the ₹1.15 Lakh Crore rightfully due to my state and I'll withdraw myself from the political arena.
রাজনৈতিক মহল মনে করছে, অভিষেক এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন। তিনি যেমন বলতে চেয়েছেন শাহের যদি বাংলার প্রতি এতটাই দরদ থাকত, তাহলে তিনি বাংলার প্রাপ্য আগে মিটিয়ে দিতেন, তারপরে তৃণমূল সরকাররে সমালোচনা করতেন।
আর বাংলায় একাধিক ক্ষেত্রে দুর্নীতিকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে প্রচার করছেন। এমন পরিস্থিতিতে পাল্টা কেন্দ্রের বঞ্চনাকেই মোদী সরকার হাতিয়ার করেছে। নির্বাচন যত এগিয়ে আসবে ততই এই আক্রমণ বাড়বে বলে অভিমত রাজনৈতিক মহলের।
এদিন শুধু অমিত শাহই নন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তৃণমূলের পরিবারবাদ নিয়ে খোঁচা দেন। তিনি বলেন, বাংলা ও তেলেঙ্গানায় এখনও পরিবারবাদ রয়ে গিয়েছে। এই দুই রাজ্য থেকে পরিবারবাদ উৎখাত করবে একমাত্র বিজেপি।

শুভেন্দু অধিকারী এদিন বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনেই নো ভোট টু তৃণমূল স্লোগান তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশান করে আক্রমণ শানান। একইসঙ্গে তিনি অমিত শাহের সামনেই তাঁর স্তুতিতে পঞ্চমুখ হন।
অমিত শাহকে প্রশংসাসূচক বাক্যে ভরিয়ে দেন তিনি। তিনি বলেন, শুধু বাংলা আর তেলেঙ্গানা দুটি রাজ্যে পরিবারতন্ত্র রয়ে গিয়েছে। আমাদের নেতা অমিত শাহজির নেতৃ্ত্বে এই দুই রাজ্য থেকেও পরিবারতন্ত্র উৎখাত হবে। আর তা করতে পারে একমাত্র বিজেপি।












Click it and Unblock the Notifications