বিধ্বংসী আগুনে নিমেষে ভস্মীভূত প্লাইউডের গুদাম, দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে

তালতলায় বিধ্বংসী আগুনে নিমেষে ভস্মীভূত হল প্লাইউডের গুদাম। সোমবার রাতে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এই প্লাইউডের গুদামে।

তালতলায় বিধ্বংসী আগুনে নিমেষে ভস্মীভূত হল প্লাইউডের গুদাম। সোমবার রাতে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এই প্লাইউডের গুদামে। দমকল পৌঁছনোর আগেই আগুন ছড়িয়ে পড়ে দাহ্য পদার্থ মজুত থাকায়। দমকলের ১৫টি ইঞ্জিন নিরন্তর চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। আগুনের লেলিহান শিখা এমনভাবেই ছড়িয়ে পড়ছে, যেকোনও মূহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

বিধ্বংসী আগুনে নিমেষে ভস্মীভূত হল প্লাইউডের গুদাম

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, গুদামের তিনতলায় আগুন লাগে। সেখানে প্রচুর পরিমামে প্লাইউট মজুত ছিল। আগুনের উৎস খুঁজে পাওয়া দুরুহ হয়ে পড়েছে দমকলকর্মীদের কাছে। তাঁরা আগুন অ্যারেস্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যাতে কোনওভাবেই অন্য কোনও বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে না পড়ে।

কী কারণে এই আগুন, তা এখনই নিশ্চিত করে বলতে পারছে না দমকলকর্মীরা। যে কোনও মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যায় পড়েছেন দমকলকর্মীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+