গার্ডেনরিচ শিপ ইয়ার্ডের নিরাপত্তার দায়িত্বে থাকা ৩৮ জন সিআইএসএফ জওয়ান করোনা আক্রান্ত
গার্ডেনরিচ শিপ ইয়ার্ডের নিরাপত্তার দায়িত্বে থাকা ৩৮ জন সিআইএসএফ জওয়ান করোনা আক্রান্ত
করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কলকাতার গার্ডেনরিচ শিপ ইয়ার্ডের নিরাপত্তার দায়িত্বে থাকা ৩৮ জন সিআইএসএফ জওয়ান। হুগলি নদীর তীরে এই শিপ ইয়ার্ডে রণতৈরি তৈরি হয়। যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাহাজ তৈরির কারখানাটি। ২০১৬ সাল থেকে এখানে নিরাপত্তায় দায়িত্বে রয়েছে সিআইএসএফ।

এই জাহাজ প্রস্তুতকারী কারখানাটির নিরাপত্তার দায়িত্বে থাকা ৩৮ জন সিআইএসএফ জওয়ান করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন জওয়ানের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। গত ৫ মে থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন করোনা আক্রান্ত একাধিক সিআইএসএফ জওয়ান।
সোমবার মারা গিয়েছেন ৫৫ বছরের এএসআই ব়্যাঙ্কের একজন অফিসার। যিনি এই ইউনিটেই ছিলেন। এই নিয়ে সিআইএসএফের চার জন মারা গেলেন কলকাতায়। এর আগে কলকাতা জাদুঘরে কর্তব্যরত এক সিআইএসএফ জওয়ান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এবং মুম্বইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বে থাকা এক সিআইএএফ জওয়ানও মারা গিয়েছেন।












Click it and Unblock the Notifications