হোর্ডিং লাগাতে গিয়ে বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ যুবকের, তদন্ত কমিটি গঠন
হোর্ডিং লাগাতে গিয়ে বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ যুবকের, তদন্ত কমিটি গঠন
হোর্ডিং লাগাতে গিয়ে মর্মান্তিক পরিণতি। আলিপুর চিড়িয়াখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই যুবকের। গুরুতর অসুস্থ অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ২ জনের মধ্যে একজন মুর্শিদাবাদের বাসিন্দা। তাঁর নাম তািবণী ঘোষ। দ্বিতীয় জন চিংড়িঘাটার বাসিন্দা। তাঁর নাম প্রদীপ ভদ্র।

চিড়িয়াখানায় একটি বিজ্ঞাপনের হোর্ডিং লাগাচ্ছিলেন তাঁরা। সেই সময় হঠাৎই পা ফস্কে রাস্তার সামনের জলে পড়ে যান তাঁরা। সেখানেই একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। সঙ্গে সঙ্গে দুই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। আরেক জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
চিড়িয়াখানার শ্রমিক সংগঠনের নেতা এই নিয়ে প্রশ্ন তুলেছেন। লকডাউনের মধ্যেও কেন চিড়িয়াখানার মধ্যে কাজ চলছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁরাই পুরো ঘটনা তদন্ত করে দেখবেন বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications