বিউটি পার্লারের আড়ালে যৌন ব্যবসা, পার্ক স্ট্রীট থেকে গ্রেপ্তার হল ১৮ জন

কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় বিউটি পার্লারের আড়ালে যৌন চক্র চালানোর অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কলকাতার পার্কস্ট্রীট এলাকায় হদিশ মিলল সেক্স র‌্যাকেটের। বেশ কয়েক বছর ধরেই চলছিল এই ব্যবসা। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। মোট ৯ যৌনকর্মী-সহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিউটি পার্লারের আড়ালে যৌন ব্যবসা

জানা গিয়েছে ৮২ নম্বর পার্কস্ট্রিটের তিনতলায় একটি বিউটি পার্লার চলত। গোপন সূত্রে পুলিশ খবর পায় ওই বিউটি পার্লারের আড়ালে চলে যৌন ব্যবসা। শনিবার সন্ধ্যায় ওই বিউটি পার্লারে হানা দেয় বেনিয়াপুকুর থানার পুলিশ। হাতে নাতে ধরে ফেলে ওই ১৮ জনকে। তার মধ্যে যৌন কর্মী, তাদের দালাল ও কাস্টমাররাও আছে। বিউটি পার্লার তথা যৌন ব্যবসাটির মালিক বিকাশ চক্রবর্তী নামে এক ব্যক্তি। তাঁকেও গ্রেপ্তার করা হয়েছে।

কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (অপরাধ) নিশাদ পারভেজ জানান, ৯ যৌনকর্মী, ৩ জন কাস্টমার, এবং দালাল ও মালিক বিকাশ চক্রবর্তী সহ আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+