২৪ ডিসেম্বর থেকে কলকাতা মেট্রোর নিরাপত্তায় ১০০ স্পেশ্যাল কমান্ডো
কলকাতা, ২১ ডিসেম্বর: কলকাতা মেট্রোয় নিরাপত্তার দায়িত্ব নিতে কাশ্মীর থেকে আসছেন ১০০ জন কমান্ডো। ২৪ ডিসেম্বর থেকে তাঁরা দায়িত্ব বুঝে নেবেন। মেট্রো রেলে জঙ্গিরা হামলা চালাতে পারে, এই বার্তা পাওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন।
আরও পড়ুন: জঙ্গি হামলার শঙ্কা কলকাতা মেট্রোয়, সতর্কবার্তা গোয়েন্দাদের
সম্প্রতি পাকিস্তানের পেশোয়ারে একটি সামরিক স্কুলে হামলা চালায় জঙ্গিরা। এর পরই এ দেশেও নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। গোয়েন্দারা বলেন, ভারতের বিভিন্ন জায়গায় হামলা চালাতে তৎপর হচ্ছে জঙ্গিরা। তার মধ্যে অন্যতম হল কলকাতা মেট্রো।

এই বার্তা পাওয়ার পরই ঠিক হয়েছিল যে, কাশ্মীর থেকে বিশেষভাবে প্রশিক্ষিত ১০০ জন কমান্ডোকে নিয়ে আসা হবে। এই মুহূর্তে মেট্রো রেলের নিরাপত্তার দায়িত্ব রয়েছেন ৬০০ জন আরপিএফ কর্মী। ওই কমান্ডোরা এসে পৌঁছলে নিরাপত্তা আরও মজবুত হবে।
এদিকে, মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার কারণেই সিসিটিভি-র সংখ্যা বাড়ানো হচ্ছে। এখন ৩৪০টি সিসিটিভি রয়েছে। আরও ২০০টি সিসিটিভি লাগানো হবে বিভিন্ন স্টেশনে। পাশাপাশি, নামানো হচ্ছে ডগ স্কোয়াডকেও।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications