এবার পুজোয় সেজে উঠুন কল্যাণ জুয়েলার্সের নতুন সঙ্কল্পের সাবেকি গয়নায়
এবার পুজোয় সেজে উঠুন কল্যাণ জুয়েলার্সের নতুন সঙ্কল্পের সাবেকি গয়নায়
আকাশে শরতের মেঘ, কাশফুলের সমারোহ জানান দিচ্ছে দুর্গাপুজো এসে গিয়েছে। আর বাঙালির পুজো মানেই সুরেলা ও স্বর্গীয় শাঁখের শব্দ এবং মহিলাদের 'বাজলো তোমার আলোর বেণু’ গানের মাধ্যমে দুর্গা মাকে বাংলায় বরণ করে নিয়ে আসার মধ্য দিয়ে বাঙালিদের উৎসবের সূচনা হয়ে যায়। তবে উৎসব আর সোনার গয়নার পারস্পরিক সম্পর্ক রয়েছে। বলা হয়, উৎসবের সময় সোনা কেনা শুভ। আর সেটা যদি কল্যাণ জুয়েলার্সের হয় তবে তো সোনায় সোহাগা।

দৈত্যরাজ মহিষাসুরের ওপর দেবী দুর্গার বিজয়ের উৎসব, দুগোৎসব একদিকে আধুনিক ব্যাখার পাশাপাশি সাংস্কৃতিক দিক দিয়ে তাৎপর্যপূর্ণ এবং এই দেবী আরাধনার মাধ্যমেই মহিলাদের ক্ষমতায়নের কথা তুলে ধরেছে কল্যাণ। এই উৎসবের মরশুম নিয়ে আসে প্রদীপের আলো, লন্ঠনের উজ্জ্বল দীপ্তি, রঙ–বেরঙের ফুলের ভিড়, রঙ্গোলি, কাগজ কেটে নকশা এবং মাটির প্রদীপ সহ সুগন্ধী ভাসমান মোমবাতি। প্রত্যেক বছর দুর্গাপুজোয় মহিলারা নিজেদের সুন্দরভাবে সাজিয়ে তুলতে পছন্দ করেন। বিভিন্ন পোশাকের সঙ্গে তাঁদের গয়না হিসাবে পছন্দ অবশ্যই সোনা। সুন্দর করে শাড়ি পড়ে, চোখে কাজল, মাথায় টিপ এবং সোনার গয়না পড়ে বাঙালি মহিলারা পুজো মণ্ডপে যাওয়ার জন্য প্রস্তুত।

সোনার গয়না মহিলাদের রূপকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়, সে কথা স্বীকার না করে উপায় নেই। সম্প্রতি কল্যাণ জুয়েলার্স নিয়ে এল তাঁদের নতুন পুজো কালেকশন ৷ গয়নায় যেন উঠে এল সাবেকি বাংলার সাজ ৷ তাদের নতুন সঙ্কল্প কালেকশনের গয়নাগুলি আপনি যদি এই গুরুত্বপূর্ণ উৎসবের সময় পরেন তবে এই উৎসব আরও অর্থপূর্ণ হয়ে উঠবে। এই গয়নাগুলি দুর্গা পূজা উৎসবের সংস্কৃতি, শিকড় এবং ব্যক্তিত্বের সাক্ষ্য বহন করবে। সঙ্কল্পের গয়নাগুলি আপনার ভেতরে থাকা নারীশক্তির কথা ভেবে সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে। এই গয়নাগুলি কলকাতার পারম্পরিক মূল্যবোধকে প্রতিফলিত করবে ও শহরের প্রতীকি হিসাবেও তুলে ধরা হবে। বাঙলার গয়না শিল্পকে শ্রদ্ধা জানিয়েছে কল্যাণ। বাংলার নিজস্ব গয়নার কাজ, যা মুগ্ধ করেছে দক্ষিণের এই গয়না বিপণনীকে। কারিগরির মধ্যে পার্শি মীনাকারি কাজের সূক্ষ্ম ডিজাইনের মাধ্যমে সঙ্কল্প কালেকশন বাংলার গয়নাশিল্পের প্রতি বিশেষ সম্মান প্রদান করে। বাংলার গয়না শিল্পের আদলেই তারা তাদের গয়না তৈরি করার চেষ্টা করেছে।

সঙ্কল্প তাদের কালেকশনের মাধ্যমে সাহসী মহিলাদের চেতনা প্রকাশ করতে চায়। তাই তো তাদের পাঁচ নলী হার থেকে শুরু করে সোনার হার, জুই হার, বালা, রত্নচূড়, টাই চেন, কান পাশা, আংটি, এই প্রত্যেকটি গয়নাই সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বে ভরপুর। যা বাংলার আদি সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করবে।
পাঁচ নলি নেকলেস
পাঁচটি হার দিয়ে তৈরি এই নেকলেস হারে রয়েছে মিনাকারির সূক্ষ্ম কাজে তৈরি পেনডেন্ট, যা দুর্গা পুজোর মূল আকর্ষণ।
সোনার হার
প্রত্যেক মেয়েই তাঁর বিয়ের সাজকে আর একটু সুন্দর করে তুলতে সোনার হার পরেন, তবে বিভিন্ন উৎসব–অনুষ্ঠানেও তাঁদের গলায় এই হার শোভা পায়। এটি বেশ বিস্তৃত একটি হার, যা আপনার উৎসবকে আরও বিশেষ করে তুলতে পারে, কল্যাণের সঙ্কল্প সেরকমই একটি দারুণ গলার হার এনেছে শুধুমাত্র মহিলাদের জন্য।

জুঁই হার
পাঁচ নলি নেকলেস ও সোনার হারের পর সঙ্কল্পের সংগ্রহে রয়েছে মহিলাদের জন্য আর একটি চমক। তা হল জুঁই হার। এটি ওড়িশার হাতে তৈরি সূক্ষ্ম কারুকার্যের একটি হার, যা দেখতে খানিকটা মালার মতো, এটা শুনতেই এত ভালো লাগছে, পরলে তো আপনার দিক থেকে কারোর নজর সরবে না।
রত্নচূড়
রত্নচূড়ের আরও একটি অর্থ হল হাতফুল, দু’হাতে যদি সোনার ওপর সূক্ষ্ম মীনাকারির কাজ করা এরকম বালা থাকে, তবে আর কোনও চুড়ি পরার দরকার রয়েছে কি?

টাই চেইন
বাঙালি সংস্কৃতির চেতনা উজ্জীবিত করার জন্য হস্তশিল্পের আরও একটি নিদর্শন একটি টাই চেইনও রয়েছে সঙ্কল্পের সংগ্রহে, যা ফিলিগ্রি এবং মীনাকারি কাজের সঙ্গে যুক্ত রয়েছে।
কান পাশা
সঙ্কল্পের সংগ্রহে রয়েছে দারুণ এবং অভিনবত্বের ছোঁয়ায় মোড়া একটি অতুলনীয় সুন্দর কানপাশা। যা আপনার সৌন্দর্যকে এক মুহূর্তে উচ্চ শিখরে নিয়ে যাবে, মীনাকারির কাজ করা এত সুন্দর একটি কানপাশা আপনার গয়নার বাক্সে দারুণ উজ্জ্বলতা এনে দেবে।
আংটি
বিশেষ অনুষ্ঠানে আংটি পরা বাংলার সংস্কৃতির একটি ধারাই বলা যায়। অন্যান্য গয়নার সংগ্রহের মধ্যে বিভিন্ন নকশা ও সূক্ষ্ম কাজ করা আংটি অবশ্যই নজর কাড়বে।

এই গয়নাগুলি ছাড়াও রয়েছে সঙ্কল্পের সংগ্রহে রয়েছে পাতি হার, চিক, কান ঝুমকো ও কানবালা সহ আরও অনেক কিছু। এই গয়নাগুলিতে রয়েছে মা দুর্গার ছবি এবং এই সাম্প্রতিক গয়নার সংগ্রহতে আপনি চাইলে বিনিয়োগ করতেই পারেন, জানিয়েছেন কল্যাণ জুয়েলার্সের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর টিএস কল্যাণরমন। এই নতুন কালেকশন লঞ্চ উপলক্ষে তিনি বলেন, 'দুর্গাপুজো কেবল মা দুর্গার বাপের বাড়ি আসা নয়, এটা নারীশক্তির উদযাপন ও সেই সঙ্গে প্রত্যেক নারীর শক্তি, বিশালতা, মাধুর্য ও সৌন্দর্যেরও উদযাপন। সাবেকি গয়নার এই সম্ভার যেমন শোভা বৃদ্ধি করবে, তেমনি সমৃদ্ধি ও আশার চিহ্নও হয়ে উঠবে।’

এই নতুন গয়নার কালেকশন লঞ্চ করা হয় কল্যাণের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ঋতাভরী চক্রবর্তীর হাত ধরে। যিনি এই নতুন গয়নার সংগ্রহ দেখে নিজের আনন্দ ও ভাবনার জানিয়েছেন। নতুন এই কালেকশনে দাম শুরু ২০ হাজার থেকে এবং তা পশ্চিমবঙ্গ সহ অসম, ঝাড়খণ্ড, ছত্তীশগড় ও ওড়িশায় কল্যাণ জুয়েলার্সের শোরুমে পাওয়া যাবে।
এছাড়াও এই ব্র্যান্ড ঘোষণা করেছে ধনতেরাস প্রি-বুক অফার। এই অফারের মাধ্যমে আপনি সুরক্ষিত থাকতে পারবেন সোনার দর বৃদ্ধির থেকে। যত টাকা মুল্যের গয়না কিনতে চান, তার ২০% অগ্রিম দিয়ে এখনই গয়না বুক করে রাখতে পারবেন। এই অফার চলবে ২০ অক্টোবর, ২০২০ সাল পর্যন্ত।

৩০০ কেজি গোল্ড গিভঅ্যাওয়ে অফারে গ্রাহকরা কল্যাণ থেকে গয়না কিনলে ভাউচার দেওয়া হবে। যা পরবর্তীকালে আপনার গয়না কেনার ওপর ডিসকাউন্ট দেবে। এই অফার চলবে ৩০ নভেম্বর, ২০২০ সাল পর্যন্ত।
অন্যদিকে করোনা ভাইরাস মহামারির কথা মাথায় রেখে কল্যাণ জুয়েলার্স তাঁদের শোরুমে কর্মরত কর্মী ও গ্রাহকদের সুরক্ষার কথা সবার আগে ভেবেছে। করোনার সব বিধি মেনে চলা হচ্ছে। তাপমাত্রা পরীক্ষা, মাস্ক পরে শোরুমে ঢোকা, কর্মীদের হাতে গ্লাভস ও ঘন ঘন শোরুম স্যানিটাইজড করা সবই নিয়ম মেনে করা হচ্ছে। এছাড়াও ডিজিটাল পেমেন্টের ওপর জোর দিচ্ছে কল্যাণ। তাই এ বছরের পুজো বিশেষভাবে পালন করতে এখনই সঙ্কল্পের গয়না কিনে ফেলুন, তা শেষ হবার আগেই।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications