যৌন হেনস্থার মামলা দায়ের ইয়াহুর মহিলা আধিকারিকের বিরুদ্ধে

ইয়াহু মোবাইলের ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ডিরেক্টর মারিয়া জ্যাং। তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন নান সি। ২০১৩ সাল থেকে ইয়াহুতে প্রিন্সিপল সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন তিনি। ৮ জুলাই করা নান সি-র অভিযোগ অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার সানিভেলএ মারিয়ার সঙ্গে 'ওরাল সেক্স' (মৌখিক) এবং 'ডিজিটাল সেক্স' (ভিডিও চ্যাট-এ) করার জন্য চাপ দেন, নান সি কে নিগ্রহও করেন। তাঁর প্রস্তাবে রাজি থাকলে প্রতিষ্ঠানে নান সি-র উন্নতি হবে বলেও জানিয়েছিলেন মারিয়া।
নান সি আর্থিক ও শাস্তিমূলক খেসারতের দাবি করেছেন। মামলায় অয়াহুর নামও রয়েছে। এই ঘটনার খবর ইয়াহু কর্তপক্ষে যাওয়ার পরেই সংস্থার প্রতিনিধি জানিয়েছেন, মারিয়ার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। মারিয়া ইয়াহুর উল্লেখযোগ্য কর্মী। তাঁর নাম কলঙ্কমুক্ত করতে আমরা যথাসাধ্য চেষ্টা করব।
মারিয়া নিজের এখটি মোবাইল কোম্পানি তৈরি করেছিলেন। ২০১৩ সালে ইয়াহু সেই সংস্থাকে অধিগ্রহণ করে। মারিয়ার সোস্যাল মিডিয়া লিঙ্কড ইন প্রোফাইল অনুযায়ী, ইয়াহুতে যোগ দেওয়ার আগে মারিয়া মাইক্রোসফ্ট এবং জিলো-তে কাজ করেছিলেন।
মারিয়ার বিরুদ্ধে অভিযোগে নান সি জানিয়েছেন, ২০১৩ সালের দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে সি-র কর্মদক্ষতা নিয়ে যে রিভিউ রিপোর্ট তৈরি করেন মারিয়া তাতে ইচ্ছাকৃতভাবে খারাপ গ্রেড দেন মারিয়া। সি এই বিষয়ে সংস্থার এইচআর (মানবসম্পদ) আধিকারিকের কাছে অভিযোগ জানালেও কোনও রকম তদন্ত করেননি ওই আধিকারিক। বরং প্রথমে তাঁকে ছুটিতে যেতে বলা হয়, পরে তাঁর চাকরি থেকে তাঁকে অন্যায়ভাবে কোনও কারণ না জানিয়েই বরখাস্ত করা হয় বলে অভিযোগ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications