করোনা তদন্তের প্রথম পর্ব শেষ! উৎসের খোঁজ কি পেল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল?

করোনা ভাইরাসের উৎসের খোঁজে তিন সপ্তাহ আগে চিনে পৌছেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল। সেই তদন্ত সফরের প্রথম পর্ব শেষ হয়েছে বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর পরেই প্রশ্ন উঠেছে, এই সফরকালে কী কী উদ্ভাবন করল হু? চিনের পশুর মাংসের বাজার থেকে নাকি উহানের ল্যাব থেকে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরা?

এই সফরের মূল উদ্দেশ্য

এই সফরের মূল উদ্দেশ্য

এর আগে হু-এর তরফে জানানো হয়েছিল, এই সফরের মূল উদ্দেশ্য, চিনের বিজ্ঞানী ও বিশেষজ্ঞ চিকিত্‍‌সকদের সাহায্য করবেন হু-র বিশেষজ্ঞরা। করোনা সংক্রান্ত নানা বিষয়ে প্রশ্ন করে, তাঁরা তথ্যও সংগ্রহ করবেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বিশেষজ্ঞরা কোথায় কোথায় যাবেন, তা নিয়ে তখন বিশেষ কিছু জানানো হয়নি।

পরবর্তীতে তদন্তে সাহায্য এই সফর থেকে

পরবর্তীতে তদন্তে সাহায্য এই সফর থেকে

সেই মতোই সফর শেষের কথা জানালেও এই সফরকালে কী কী খোঁজ মিলেছে বা কোথায় কোথায় বিশেষজ্ঞ দল গিয়েছে, তা নিয়ে খুব একটা কিছু বলা হয়নি। তবে হু-এর তরফে বলা হয়েছে যে এই সফরের তথ্য, প্রমাণ ও তার থেকে উৎপন্ন হাইপোথেসিস পরবর্তীতে গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য রবে।

কী বললেন হু প্রধান?

কী বললেন হু প্রধান?

এছাড়া টেড্রস অ্যাঢনম ঘেব্রেইসাস বলেন, 'এর পরে আরও একটি আন্তর্জাতিক দল উহানে পাঠানো হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। আমাদের বিশ্বাস সেখান থেকেই গত ডিসেম্বারে এই অতিমারীচি ছড়িয়ে পড়ে। সেখানে বিশেষজ্ঞরা আরও গভীরে গিয়ে এই ভাইরাসের উৎসের বিষয়ে খোঁজ লাগাবেন।'

বিজ্ঞানীদের একাংশের ধারণা

বিজ্ঞানীদের একাংশের ধারণা

বিজ্ঞানীদের একাংশের ধারণা, ভাইরাসটি প্রাথমিক ভাবে বাদুড় থেকেই উদ্ভূত। সেখান থেকে সিভেট বিড়াল বা আর্মাদিলো জাতীয় পাঙ্গোলিনের মতো স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমে গত বছরের শেষ দিকে তা মানুষের শরীরে সংক্রামিত হয়েছিল। বিজ্ঞানীরা মনে করে, মানুষের শরীরে সংক্রামিত হওয়ার পিছনে চিনের কেন্দ্রীয় শহর উহানের ফ্রেশ ফুড মার্কেটের বড় ভূমিকা রয়েছে।

রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাত্‍‌পর্যপূর্ণ এই সফর

রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাত্‍‌পর্যপূর্ণ এই সফর

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই পদক্ষেপ রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাত্‍‌পর্যপূর্ণ। সেইসঙ্গে সংবেদনশীলও। হু চিনের প্রতি পক্ষপাতদুষ্ট বলে দাগিয়ে দিয়ে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংস্থার সঙ্গে আমেরিকার সম্পর্ক ছিন্ন করার কথা আগেই ঘোষণা করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মার্কিন আর্থিক অনুদান বন্ধ করে দেওয়ার কথাও জানিয়ে দিয়েছেন ট্রাম্প। আর তাই এখন গোটা বিশ্বের নজর এই তদন্তের দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+