(ভিডিও) টয়লেট ব্যবহার করতে বাধা, প্রতিবাদে দোকানের কাপে প্রস্রাব করে তা চুমুক দিয়ে খেলেন তরুণী

তাইওয়ান, ৪ আগস্ট : এমনও গা ঘিনঘিনে প্রতিবাদের পথ হয়? দোকানের কাউন্টার থেকে কাপ তুলে তাতে প্রস্রাব করলেন তরুণী। শুধু তাই নয়, তা আবার কাপে চুমুক দিয়ে খেয়েও নিলেন তরুণী!

কিন্তু এর কারণ কী? ওই যে বললাম প্রতিবাদ। কীসের প্রতিবাদ? সেটা একটা বড় প্রশ্ন বটে। দোকানের টয়লেট ব্যবহার করতে দেননি দোকানের কর্মী, তারই জেরে 'ছোট' প্রতিবাদ ধরা পড়ল দোকানের সিসিটিভি ক্যামেরায়।

(ভিডিও) টয়লেট ব্যবহার করতে বাধা, প্রতিবাদে দোকানের কাপে প্রসাব করে তা চুমুক দিয়ে খেলেন তরুণী

ঘটনাটি অবশ্যে এদেশের নয়। ঘটেছে দক্ষিণ তাইওয়ানের একটি জনপ্রিয় জাপানি শপিং মলে। সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজ ধরা পড়েছে, তা দেখলে যে কেউ চমকে উঠবে। ক্যাশ কাউন্টারের টেবিল উঠে দাঁড়ালেন তরুণী। পায়ের স্টকিংস নামিয়ে দোকানেরই একটি কাপে প্রস্রাব করে, সেই কাপেই ঠোঁট লাগিয়ে নিজের মূত্র পান করলেন ওই তরুণী।

আসলে, সন্ধ্যেবেলার দিকে আচমকাই তরুণী দোকানে ঢোকে। দোকানের এক কর্মীর কাছে অনুমতি চায় টয়লেট ব্যবহার করার জন্য। কর্মী মানা করাতেই নিজের মেজাজ হারিয়ে ফেলেন ওই তরুণী। তারপরই এই কাণ্ড ঘটান।

আর সিসিটিভির-এই ভিডিওই ভাইরাল এখন সোস্যাল মিডিয়ায়। ফুটেজে কর্মী ও তরুণীর যে কথপোকথন ধরা পড়েছে তাতে কর্মী বলছেন, "আপনি যদি টয়লেট যেতে চান আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি, কিন্তু দয়া করে কোনও অনভিপ্রেত কাজ করবেন না।" কে কার কথা শোনে। যেই বলা, সেই কাজ। পুরো ঘটনাটাই ধরা পড়েছে ক্যামেরায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+