মারবার্গ ভাইরাস আপাতত নয়া আতঙ্কের নাম! করোনা পরিস্থিতির মাঝে সতর্ক করল হু
করোনা পরিস্থিতিতে নতুন নতুন ভ্যারিয়েন্টের প্রকোপে যখন বিশ্ব ক্রমেই কঠিন পরিস্থিতিতে রয়েছে, তখনই বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে হুয়ের প্রধান ট্রোডস গ্যাব্রিয়েসাস জানান দিলেন এক নয়া ভইরাসের কথা। এই নয়া ভাইরাস হল মারবার্গ ভাইরাস। গিনিতে একদিন আগেই ধরা পড়েছে মারবার্গ ভাইরাস। আর তারপরদিনই হু এর তরপে জানান দেওয়া হল এই ভাইরাস সংক্রান্ত খবর। হু জানিয়েছে এই মারবার্গ ভাইরাস মূলত ইবোলা ভাইরাসের 'তুতো ভাই'। ফলে এর মারণ ক্ষমতা নিয়ে কার্যত এবার নিশ্চিত থাকতে পারে বিশ্ব!

হু প্রধান টেড্রস আনধোম গ্যাব্রিয়েসাস জানিয়েছেন, ১৫০ জন ইতিমধ্যেই এই মারণ ভাইরাসের প্রকোপে আক্রান্তের সঙ্গে কনট্যাক্টে এসেছেন। যাঁরা কনট্যাক্টে এসেছেন তাঁদের মধ্যে রয়েছেন হু এর বহু স্বাস্থ্যকর্মী, তাঁদের পরিবার। জানানো হয়েছে যে এই ভাইরাস বাকি সার্স সিওভি র থেকে আলাদা। এরফলে এর মারণ প্রকোপ বা ঘরানা আলাদা। এটি ইবোলা ভাইরাসের তুতো ভাই। ফলে ইবোলার সঙ্গে এর যোগ থাকতে পারে। আপাতত কোথায় কোথায় এই ভাইরাসের সন্ধান পাওয়া যাচ্ছে , তা ট্রেস, আইসোলেশন কোয়ারেন্টাইন করে বোঝার চেষ্টা করা হচ্ছে। সেখান থেকে রোগীর সঙ্গে যাতে বাকিদের সংস্পর্শ না হয়, তার বন্দোবস্ত করা হচ্ছে। এবিষয়ে গিনির সরকারকে সাহায্যের আস্বাস দিয়েছে হু। তারা জানিয়েছে গিনির বুকে কোথায় কোথায় এই মারণ ভাইরাসের অংশ রয়েছে তা খুঁদে বের করার চেষ্টা চলানো হবে। এই নিয়ে যদি গিনির সরকার কোনও তদন্তে নামে তাহলে তার সহযোগিতা করতবে হু।
এর আগে মঙ্গলবারই গিনি জানিয়েছে যে সেদেশে হু হু করে সন্ধান মিলতে শুরু করেছে মারবার্গ ভাইরাসের। যদিও মারবার্গকে রুখে দেওয়ার মতো ভ্যাকসিন তৈপরি হয়ে গিয়েছে বলে খবর। হু এই ব্যাকসিন গবেষণা সংক্রান্ত কাজে বিশেষভাবে সহযোগিতা করছে সংশ্লিষ্ট মহলকে , বলেও জানা গিয়েছে। জানা গিয়েছে গিনির দক্ষিণ পশ্চিম প্রান্তে এই ভাইরাসের প্রবল প্রকোপের সন্ধান মিলেছে। এই রোগের উপসর্গ সেদেশের যে ব্যক্তির দেহে প্রথমবার দেখা গিয়েছিল সেই ব্যক্তির উপসর্গ তৈরি হওয়ার ৮ দিনের মাথায় মৃত্যু হয়েছে। ফলে গোটা দেশ আপাতত ত্রস্ত মারবার্গ ঘিরে। এই ভাইরাস যাঁকে আক্রমণ করে সেই রোগীদের ৫০ শতাংশের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মূলত জ্বরই হল এই মারণ ভাইরাসের মূল উপসর্গ। আফ্রিকাতেই জন্ম এই মারণ ভাইরাস প্রথমবার চিহ্নিত হয় জার্মানিতে। সেখান থেকেই এই ভাইরাসের নাম মারবার্গ। এটি প্রথমবার চিহ্নিত হয় ১৯৬৭ সালে।












Click it and Unblock the Notifications