গোপনীয়তা বিধি বিতর্কের পর ফের নয়া ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ

গোপনীয়তা বিধি বিতর্কের পর ফের নয়া ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ

নয়া গোপনীয়তা বিধি নিয়ে হোয়াটসঅ্যাপের সঙ্গে গ্রাহকদের বিবাদের মাঝেই ফের নয়া ফিচার নিয়ে হাজির হল এই মেসেজিং অ্যাপ। এবার ফেসবুক–ইনস্টাগ্রামের মতোই লগ আউ

গোপনীয়তা বিধি বিতর্কের পর ফের নয়া ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ


করার বিকল্প থাকবে হোয়াটসঅ্যাপে। এই নয়া ফিচার নিয়ে আসার পাশাপাশি, ফেসবুক মালিকানাধীন মেসেজিং অ্যাপ অ্যাকাউন্ট ডিলিটের বিকল্প সরিয়ে দিয়েছে। একমাত্র যদি ব্যবহারকারীরা এই অ্যাপ থেকে কিছুদিনের জন্য মুক্তি চান তবেই অ্যাকাউন্ট ডিলিটের বিকল্প পেতে পারেন।

নয়া এই ফিচারের ফলে ব্যবহারকারীরা চাইলে তাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ফেসবুকের মতোই লগ আউট করে রাখতে পারবেন এবং তাতে তাঁদের ব্যক্তিগত কথোপকথনও সুরক্ষিত থাকবে। এক রিপোর্টে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের '‌ডিলিট অ্যাকাউন্ট’‌ বিকল্পটি শীঘ্রই গায়েব হতে চলেছে। রিপোর্টে এও জানানো হয়েছে যে হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনে এই নয়া ফিচারগুলি দেখা যাবে। একবার এই নয়া ফিচার লঞ্চ হয়ে গেলে তা হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ও বিজনেস ভার্সনে উপলব্ধ থাকবে। আইওএস ও অ্যানড্রয়েড উভয় ভার্সনেই আপডেট করা হবে। এরই পাশাপাশি হোয়াটসঅ্যাপ মাল্টি ডিভাইস সাপোর্ট নামে এক নয়া ফিচারের ওপর কাজ করছে। এই নতুন ফিচারে, ব্যবহারকারীরা একই সময়ে বিভিন্ন ডিভাইসে একটি অ্যাকাউন্টকে চালনা করতে পারবেন।

সম্প্রতি ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন করতে গেলে এবার থেকে ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন পড়বে বলে জানানো হয়েছিল। ডেস্কটপে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করার সময় কিউআর কোড স্ক্যান করার আগে এই পদক্ষেপটি করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+