যুদ্ধের পথেই ইউনূস সরকার? বাংলার সীমান্তে তুরস্কের ড্রোনে নজরদারি! কতটা শক্তিশালী Bayraktar TB2 Drone
What's Bayraktar TB2 Drone: বদলে গিয়েছে এখন বন্ধু বাংলাদেশ! পদ্মাপার জুড়ে এখন শুধুই ভারত বিদ্বেষ। শুধু তাই নয়, লাগাতার চলছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার। এমনকি রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের কারাগারে বন্দি করে রাখা হয়েছে ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুকে। গ্রেফতার করা হয়েছে একাধিক সন্নাসীকেও। আর এই সমস্ত ইস্যুতে ক্রমশ দুই দেশের মধ্যে বাড়ছে টেনশন।
এর মধ্যেই বাংলার সীমান্তে তুরস্কের ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। রস্কের (Turkey) কাছ থেকে Bayraktar TB2 ড্রোন কেনে ওপার বাংলা। তা উড়িয়েই সীমান্তের উপর নজর রাখছে বাংলাদেশ সেনা। হঠাত ইউনূস (Muhammad Yunus) সরকারের কেন এহেন তৎপরতা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

যদিও পশ্চিমবঙ্গের সীমানা (Border) বরাবর জঙ্গি কার্যকলাপ রুখতেই এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি। যদিও কড়া নজরদারি রাখছে ভারতও। কিন্তু বাংলাদেশের হাতে থাকা Bayraktar TB2 drone কতটা শক্তিশালী?
What's Bayraktar TB2 Drone: কতটা শক্তিশালী এই ড্রোন?
তুরস্কের হাতে থাকা অস্ত্রগুলির মধ্যে অন্যতম শক্তিশালী এই Bayraktar TB2 drone। আনুমানিক প্রায় দুই মিলিয়ন ডলার দাম (Bangladeshi Taka-23,90,64,400.00) এই ড্রোনের। তুরস্কের ওয়েকার ডিফেন্স কোম্পানি এই ড্রোন তৈরি করে। একাধিক অভিযানে এই ড্রোনকে ব্যবহার করেছে তুরস্ক। এমনকি সাফল্যও পেয়েছে। গোটা বিশ্বের তাবড় তাবড় দেশের নজরে রয়েছে Bayraktar TB2 drone। এর বৈশিষ্ট একে আলাদা করেছে।
সবথেকে বড় ব্যাপার Bayraktar TB2 drone এর কার্যত ডানা ১২ মিটার পর্যন্ত লম্বা। ৬৫০ কেজি ভার নিয়ে এক নাগাড়ে উঠতে পারে এটি। গ্যাসোলিন ইঞ্জিন দেওয়া আছে এতে। শুধু তাই নয়, ২৭,০০০ ফিট উঁচু থেকে টানা ২৭ ঘণ্টা ধরে নজর রাখতে পারে তুরস্কের এই ড্রোন। ব্যবহৃত সেন্সর অনেক বেশি শক্তিশালী! দীর্ঘ রেঞ্জ দেওয়া হয়েছে। Bayraktar TB2 drone -এ ইলেকট্রো-অপটিক্যাল ইনফ্রারেড সেন্সর দেওয়া হএয়ছে। একই সঙ্গে Synthetic Aperture Radar (SAR) ব্যবহার করা হয়েছে।
এখানেই শেষ নয়, নজরদারির জন্য একেবারে হাই রিজিউলেশন ক্যামেরা ড্রোনে ব্যবহার করা হয়েছে। একেবারে দীর্ঘ উচ্চতা থেকেও একেবারে নির্ভুল ভাবে নজরদারি করতে পারে, তেমনই টার্গেটকে লক করার ক্ষমতাও আছে এই ড্রোনের।
What's Bayraktar TB2 Drone: আফ্রিকার মাটিতে গেম চেঞ্জার এই ড্রোন-
আফ্রিকার মাটিতে জঙ্গি কার্যকলাপ রুখতে এই ড্রোন একেবারে গেম-চেঞ্জার হিসাবে কাজ করেছে। Bayraktar TB2 drone ব্যবহার করে সামরিক অভিযান চালানো হয়েছে। শুধু তাই নয়, এই ড্রোনের সাহায্যে জঙ্গিদের উপর কড়া নজরদারিও চালানো হয়।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications