Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঠান্ডা-গরমে বাঙালির ঘরে ধরে কাশি-সর্দি! চিনে ছড়ানো হিউম্যান মেটাপনিউমোভাইরাস নয় তো?

What Is HMPV: করোনার স্মৃতি এখনও টাটকা! গত পাঁচ বছর আগে মারণ এই ভাইরাসে আক্রান্ত হয় গোটা বিশ্বের মানুষ। শুধু তাই নয়, এক সঙ্গে এত মানুষের মৃত্যু সমাজ ব্যবস্থাকে কার্যত নাড়িয়ে দিয়েছিল। মনে করা হয় চিনের উনহান ল্যাব থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল। আর এই ঘটনার ঠিক পাঁচ বছর পর আরও এক নয়া ভাইরাস চোখ রাঙাচ্ছে সেই চিনেই। আর তা হল হিউম্যান মেটাপনিউমোভাইরাস (human metapneumovirus (HMPV)।

একাধিক সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে দাবি, চিনে দলে দলে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু ভিডিও ভাইরালও হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চিনের হাসপাতাল এবং ক্লিনিকগুলি রোগীর ভিড়ে ভরে গিয়েছে। কার্যত দলে দলে মানুষ আসছেন চিকিৎসা করাতে। শুধু তাই নয়, নয়া হিউম্যান মেটাপনিউমোভাইরাস (HMPV)-এ আক্রান্ত হয়ে সে দেশে বহু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে বলেও দাবি করা হচ্ছে।

virus test

শুধু তাই নয়, একাধিক সোশ্যাল মিডিয়ায় এও দাবি করা হচ্ছে যে চিনের মাটিতে ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি (HMPV), মাইকোপ্লাজমা, নিউমোনিয়া ও কোভিড ১৯ (Covid 19 virus) ভাইরাসের প্রাদুর্ভাব একসঙ্গে দেখা দিয়েছে। যদিও চিনের তরফে এই বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। একাধিক সোশ্যাল মিডিয়ায় দাবির উপর নির্ভর করে খবর হচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক নয়া এই ভাইরাসের উপসর্গ কী (What Is HMPV)?

  • What Is HMPV: নয়া এই ভাইরাসের উপসর্গ কী?

নতুন করে ভয় ধরাচ্ছে হিউম্যান মেটাপনিউমোভাইরাস (Symptoms of the human metapneumovirus)। বিশেষজ্ঞরা বলছেন, HMPV-এর উপসর্গগুলি ফ্লু কিংবা একেবারেই সাধারণ সর্দি-কাশির মতোই। কাশি, হাঁচি কিংবা সংক্রামিত ব্যক্তির কোনও ভাবে কাছাকাছি আসলে একে অপরের মধ্যে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার জোর আশঙ্কা আছে বলেই জানাচ্ছেন গবেষকরা। যদিও এই বিষয়ে আরও গভীরে গিয়ে গবেষণা চালানো হচ্ছে।

  • What Is HMPV: একেবারেই সাধারণ উপসর্গ-

কাশি (Cough)
জ্বর (Fever)
নাক বন্ধ (Nasal congestion)
গলা-ঠোট শুকিয়ে যাওয়া (Sore throat)
নিঃশ্বাস নিতে সমস্যা হওয়া (Shortness of breath)

বিশেষজ্ঞরা বলছে, এই ভাইরাস (human metapneumovirus) এর প্রভাব দুই থেকে তিনদিন থাকতে পারে। যদিও তা করবে নির্ভর পরিস্থিতির উপর।

  • What Is HMPV: বিপদের মধ্যে কারা (Who is at a higher risk)?

বিশেষ করে ছোট শিশু, বয়স্ক ব্যক্তিরা নয়া এই HMPV এর শিকার হতে পারেন। এছাড়াও যাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, বিভিন্ন রোগে আক্রান্ত তাদের এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার জোর সম্ভাবনা আছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

  • What Is HMPV: কীভাবে বাঁচবেন (Prevention tips)?

অনেকেই বলছেন, করোনার মতো হাল হতে পারে আবারও। ফলে সবাইকে সতর্ক থাকার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আর তা থাকতে বারবার হাত ধোঁয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বাইরে থেকে আসলে তো বটেই। কাশি কিংবা সর্দি হলে অবশ্যই মুখ ঢেকে রাখা উচিৎ। যারা কাশি কিংবা সর্দিতে আক্রান্ত তাঁদের কাছাকাছি যতটা না যাওয়া যায় তা নিয়ে সতর্ক থাকুন। আরও একবার মাস্ক ব্যাবহার করতে বলছেন বিশেষজ্ঞরা।

বাইরে থেকে এসে কিংবা হাত না ধুয়ে ভুলেও চোখ, নাক এবং মুখ স্পর্শ করবেন না। অসুস্থ বোধ হলে নিজেকে আইসোলেশনে নিয়ে যান।

কখনও ঠান্ডা আবার গরমে বাঙালির ঘরে ঘরে সবার কাশি-সর্দি। অনেকেই চিনে ছড়ানো হিউম্যান মেটাপনিউমোভাইরাসের সঙ্গে মিল পাচ্ছেন। সত্যিই কি তাই? চিকিৎসকরা বলছেন, শুধুমাত্র প্যানিং করবেন না। শান্ত থাকুন। সুস্থ থাকার চেষ্টা করুন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+