Weather Update: প্রবল বেগে এগোচ্ছে ঝড় অ্যান্টনি! সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের
স্টর্ম অ্যান্টনি। বছরের প্রথম ঝড়। আবহাওয়ার সতর্কতা জারি করে বলা হয়েছে, অসময়ের এই ঝড় ঘন্টায় ৬৫ মাইল বেগে যুক্তরাজ্য জুড়ে ধ্বংসলীলা চালাতে পারে। এছাড়াও এই ঝড় জীবনের জন্য বিপদ তৈরি করতে পারে বলেও সতর্ক করা হয়েছে। আরও বলা হয়েছে, বাড়ি ঘড় ভেঙে পড়তে পারে, নিচু এলাকা গুলি প্লাবিতও হতে পারে।
শনিবার আবহাওয়ার দুটি সতর্কবার্তা জারি করা হয়েছে। আটলান্টিক মহাসাগর থেকে একটি নিম্নচাপ প্রবেশ করবে, যেখানে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এক আবহাওয়াবিদ বলেছেন ঝড় অ্যান্টনি শনিবার পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে। যা একই সঙ্গে বিপর্যয়ও তৈরি করবে।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর আয়ারল্যান্ডে কিছু স্পটে ৪০-৬০ মিমি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বহু জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেসব জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, তার মধ্যে রয়েছে ওয়েলস, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড, দক্ষিণ-পশ্চিম ওয়েলস। এইসব জায়গায় দমকা হাওয়াও বয়ে যেতে পারে।

আবহাওয়ার সতর্কতায় বলা হয়েছে, ঝড় অ্যান্টনি দক্ষিণ ওয়েলস এবং দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কিছু অংশে প্রতি ঘন্টায় ৫০ মাইল বেগে দমকা হাওয়া বয়ে আনতে পারে। ভারী বৃষ্টির কারণে উত্তর আয়ারল্যান্ডে বাড়িঘর ও দোকানপাট প্লাবিত হতে পারে। অসময়ের প্রবল ঝড় ও বৃষ্টি রেল, সড়ক ও ফেরি চলাচলা ব্যাঘাত ঘটাতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
-
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের












Click it and Unblock the Notifications