রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল জয়! পঞ্চম মেয়াদের জন্য উত্তীর্ণ ভ্লাদিমির পুতিন

ফের রাশিয়ার প্রেসিডেন্ট হতে চলেছেন ভ্লাদিমির পুতিন। রবিবার রাশিয়ায় নির্বাচনে সোভিয়েত পরবর্তী রেকর্ড ভোটে জিতেছেন। যদিও হাজার হাজার ভোটার বিক্ষোভ প্রদর্শন করেছে। আমেরিকা, ব্রিটেনের মতো পশ্চিমী দেশ এবং সেখানকার সংবাদ মাধ্যম বলছে এই ভোট সুষ্ঠু ও অবাধ ছিল না।

ভ্লাদিমির পুতিন ছিলেন সোভিয়েত জমানায় গোয়েন্দা সংস্থা কেজিবির প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল। ১৯৯৯ সালে প্রথমবারের জন্য ক্ষমতায় আসেন তিনি। পশ্চিমী দুনিয়ার তরফে এবারের ফলাফলকে একেবারেই মান্যতা দেওয়া হয়নি। আবার গণনার দাবি তোলা হয়েছে।

Vladimir Putin wins in Russian Presidential election

তবে প্রাথমিক ফলাফলের অর্থ হল ৭১ বছর বয়স্ক ভ্লাদিমির পুতিন আগামী ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পদে থাকবেন। আর এই ছয় বছর ক্ষমতায় থাকলে তিনি প্রেসিডেন্ট পদে জোসেপ স্ট্যালিনের সময়কালকেও ছাড়িয়ে যাবেন। পাশাপাশি গত ২০০ বছরের বেশি সময় ধরে রাশিয়ার সব থেকে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নেতা হয়ে উঠবেন।

পাবলিক ওপিনিয়ন ফাউন্ডেশন পোলস্টারের দেওয়া তথ্য অনুযায়ী পুতিন ৮৭.৮ শতাংশ ভোট পেয়েছেন। যা সোভিয়েত পরবর্তী রাশিয়ার ইতিহাসে সর্বোচ্চ। রাশিয়ান পাবলিক ওপিনিয়ন রিসার্চ সেন্টার জনিয়েছে পুতিন ৮৭ শতাংশের বেশি ভোট পেয়েছেন।

হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বলেছেন, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। এছাড়াও পুতিনের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে বন্দি করারর অভিযোগও তাঁরা করেছেন। পাশাপাশি অন্যদের লড়াই থেকে বিরত করেছেন।

ইউক্রেন আক্রমণের ঘোষণার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সব থেকে মারাত্মক ইউরোপীয় সংঘাতের সূত্রপাত করার দুই বছরের বেশি সময় পরে এই নির্বাচন সম্পন্ন হল। তবে পুরো রাশিয়ার ওপরে যে তাঁর নিয়ন্ত্রণ রয়েছে এবং তাঁর কোনও প্রতিদ্বন্দ্বী নেই, তা আগে থেকেই পরিষ্কার ছিল। তবে কেজিবির প্রাক্তন গুপ্তচর দেখিয়ে দিতে চেয়েছেন, তাঁর প্রতি দেশের মানুষের অপ্রতিরোধ্য সমর্থন রয়েছে।

এদিকে রাশিয়ায় পুতিনের সমালোচক বলে পরিচিত মৃত আলেক্সি নাভালনির সমর্থকরা প্রতীকী প্রবাদ মঞ্চস্থ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+