টাইমস স্কোয়ারে ফুটপাতে উঠে পড়ল চলন্ত গাড়ি, মৃত ১, আহত ২২, ফ্রান্সের ধাঁচে হামলা? আতঙ্ক মার্কিন মুলুক
টাইমস স্কোয়ারে ফুটপাতে উঠে পড়ল চলন্ত গাড়ি, মৃত ১, আহত ২২, ফ্রান্সের ধাঁচে হামলা? আতঙ্ক মার্কিন মুলুকে
নিউ ইয়র্কের ব্যস্ততম টাইমস স্কোয়ারে ফুটপাতে উঠে পড়ল চলন্ত গাড়ি। ঘটনায় প্রাণ হারালেন এক পথচারী, আহত মোট ২২। প্রথমে জঙ্গি হামলার আশঙ্কা করা হলেও পরে দেখা যায় সেরকম কোনও ঘটনা নয়। দুর্ঘটনাকারী গাড়ির চালক প্রাক্তন মার্কিন নৌসেনা কর্মী।
এই প্রাক্তন নৌসেনা কর্মীর বিরুদ্ধে এর আগে অপরাধমূলক কাজকর্ম ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ রয়েছে। অভিযুক্ত ব্রনস্কের বাসিন্দা রিচার্ড রোহাসকে সঙ্গে সঙ্গে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিউ ইয়র্ক শহরের মেয়র বিল দে ব্লাসিও বলেছেন, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগ নেই। অভিযুক্ত রিচার্ড মার্কিন নাগরিক ও মার্কিন নৌসেনার প্রাক্তন কর্মী। তবে ঘটনার পর কোনওরকম নিরাপত্তাজনিত ফাঁক রাখতে চায় না প্রশাসন। ফলে শহরের বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় দুপুরে এই ঘটনা ঘটলে একজন মহিলা পথচারী মারা যান ও ২২ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রিচার্ড রোহাস এর আগেও দুবার মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ধরা পড়েছে। ওর আর কোনও অপরাধমূলক ইতিহাস রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত একবছরে আইএসআইএস জঙ্গি সংগঠন জনবহুল এলাকায় গাড়ি চালিয়ে হামলার নতুন পন্থা অবলম্বন করেছে। ফ্রান্স, ইংল্যান্ড সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে এভাবে হামলা চালানো হয়েছে। ফলে সেই আশঙ্কা থেকেই টাইমস স্কোয়ারের ঘটনাকে একেবারে ফুৎকারে উড়িয়ে দিতে পারছে না পুলিশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications