আমেরিকা বিশ্বের প্রতি তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে! ওয়াশিংটনকে খোঁচা বেজিংয়ের
আগেই মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন যে বিশ্বস্বাস্থ্য সংস্থাকে আর অনুদান দিতে রাজি নয় আমেরিকা। করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশ্বস্বাস্থ্য সংস্থার ব্যর্থতাকে তুলে ধরেই এমন বার্তা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার সরাসরি বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস গ্যাবরিয়েসসকে চিঠি দিয়ে চরম হুঙ্কার দিয়েছিল আমেরিকা।

হু-কে ৩০ দিনের আল্টিমেটাম
সেই চিঠিতে নিজের অবস্থান স্পষ্ট করে মার্কিন প্রেসিডেন্ট সাফ বার্তায় জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে যদি বিশ্বস্বাস্থ্য সংস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযোগ্য ব্যবস্থা না নেয়, তাহলে হুয়ের জন্য যে সাম্প্রতিক অনুদান আমেরিকা বন্ধ করেছে, তা চিরস্থায়ী করা হবে। অর্খাৎ স্থায়ীভাবে হু-কে অনুদান দেওয়া বন্ধ করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনকে বেজিংয়ের খোঁচা
আর এরপরই ওয়াশিংটনকে খোঁচা দিয়ে একটি বিবৃতি প্রকাশ করে বেজিং, সেখানে তারা বলে হু-কে আর্থিক সাহায্য দেওযা থেকে বিরত থেকে আমেরিকা বিস্বের প্রতি তাদের দায়বদ্ধতা এড়িয়ে যাচ্ছে। আমেরিকার প্রতি তা শোভা দেয় না।

মার্কিন প্রেসিডেন্টের হুমকি
এর আগে মার্কিন প্রেসিডেন্ট হু-এর প্রতি আক্রমণ শানিয়ে সাফ জানান যে, বিশ্বস্বাস্থ্য সংস্থায় যে মার্কিন সদস্যপদ রয়েছে, তাও আমেরিকার সরকার প্রত্যাহার করে নিতে পারে যদি আগামী ৩০ দিনের মধ্যে বিশ্বের করোনা পরিস্থিতি ইতিবাচক দিকে না যায়।

মার্কিন মুলুকের দাবি
মার্কিন মুলুকের দাবি, যে সমস্ত রিপোর্ট চিনকে নিশানায় রাখছে, সেগুলি নিয়ে নিরপেক্ষ তদন্ত করতে ব্যর্থ হয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। এমনকি উহান কেন্দ্রিক বহু তথ্যই নিরপেক্ষবাবে তদন্ত করেনি হু বলে দাবি আমেরিকার। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকেই উহান সম্পর্কে বহু তথ্যই জানত হু। তবে , তা বিশ্বের কাছে তুলে ধরেনি তারা। এর নেপথ্যে বড় কোনও রাজনৈতিক কারণ থাকতে পারে বলে দাবি ট্রাম্পের।












Click it and Unblock the Notifications