নির্বাচনের মুখে ফের বড় ধাক্কা, ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে রায় মার্কিন সুপ্রিম কোর্টের
নির্বাচনী প্রচার এখনও সেভাবে শুরু করতে পারেননি ট্রাম্প। তার আগেই ফের বড় ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প। এবার সুপ্রিমকোর্টের কাছে মোথা নোয়াতে হচ্ছে তাঁর প্রশাসনকে। প্রসঙ্গত, বৃহস্পতিবার ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে রায় দেয় সেদেশের সুপ্রিমকোর্ট।

বিনা নথির ৬ লাখ ৫০ হাজার জন
বিনা নথিতে অপ্রাপ্তবয়স্ক থাকাকালীন যুক্তরাষ্ট্রে এসেছিলেন প্রায় ৬ লাখ ৫০ হাজার জন। তারা এখন বড় হয়েছেন। যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ২০১২ সালে বারাক ওবামা সরকার তাদের নাগরিকত্ব না দিলেও যুক্তরাষ্ট্রে থাকা ও কাজ করার আইনী অনুমতি দিয়েছিলেন।

সুপ্রিমকোর্টের রায়ে ফের বড় ধাক্কা খেলেন ট্রাম্প
ডিফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল নামে পরিচিত ছিল সেই নীতি। কিন্তু ট্রাম্প প্রশাসন ২০১৭ সাল থেকে এটা বাতিল করতে চাইছিল। ৩ নভেম্বরের নির্বাচনের আগে তারা এটা বাতিল করে জনগনের আস্থা ও সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করছিল। কিন্তু সুপ্রিমকোর্টের রায়ে ফের বড় ধাক্কা খেলেন ট্রাম্প।

কী জানায় মার্কিন সুপ্রিমকোর্ট
এদিন সেদেশের সুপ্রিমকোর্ট রায় দিয়ে জানায়, যেসব অভিবাসী ডিএসিএ-তে নিবন্ধিত রয়েছেন, তাঁদেরকে নিজ দেশে ফেরত পাঠানো যাবে না। পাশাপাশি দুই বছরের জন্য তাঁদের ওয়ার্ক পারমিট নবীকরণের যোগ্য বলেও জানিয়ে দেওয়া হয়।

দক্ষিণ এশিয়ার কতজন উপকৃত হবেন এই রায়ে?
যুক্তরাষ্ট্র সরকারের পরিসংখ্যান অনুসারে, ডিএসিএ-এর আওতাভুক্তদের মধ্যে ভারতের ২ হাজার ৬৪০, বাংলাদেশের ৪৯০ ও পাকিস্তানের ১ হাজার ৩৪০ জন রয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই শিশুরা তাদের বাবা-মায়ের সঙ্গে ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

সুপ্রিম কোর্ট আমাকে পছন্দ করে না
এটা বাতিল হয়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে খ্যাদোক্তি করেছেন এভাবে, 'সুপ্রিম কোর্ট আমাকে পছন্দ করে না।'












Click it and Unblock the Notifications