লাদাখ দখলে করোনা আতঙ্ককে হতিয়ার করেছে চিন! বেজিং এর স্ট্র্যাটেজি ফাঁস করল মার্কিন কংগ্রেস
লাদাখ দখলে করোনা আতঙ্ককে হতিয়ার করেছে চিন! বেজিং এর স্ট্র্যাটেজি ফাঁস করল মার্কিন কংগ্রেস
লাদাখের গালওয়ানে চিনের আগ্রাসনের বিরুদ্ধে এবার সরব হতে শুরু করল মার্কিন কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে একটি ন্যাশনাল ডিফেন্স অথারাইজেশন অ্যাক্ট পাশ করে মার্কিন কংগ্রেস। সেখানে গালওয়ানে চিনের আগ্রাসন নিয়ে একাধিক বক্তব্য রাখা হয়।

মার্কিন কংগ্রেসের দাবি
মার্কিন কংগ্রেসের দাবি, করোনায় বিপর্যস্ত ভারত যখন দেশের স্বাস্থ্য পরিস্থিতি সামলাতে ব্যস্ত তখনই গালওয়ানে পা রাখে লালফৌজ। চিন খুব ভালো হোমওয়ার্ক করে ঠিক করে যে, ভারত যখন করোনা নিয়ে নাজেহাল পরিস্থিতিতে চলে যাবে, তখনই সীমান্তে লালাফৌজ হানা দেবে। আর সেই মতোই ১৫ জুন পর্যন্ত লাদাখে ঘটনাক্রম এগিয়েছে।

একই ছকে দক্ষিণ চিন সাগরে..
যেভাবে ভারতের গালওয়ানে লালফৌজ পা রেখেছ, সেই একই ছকে দক্ষিণ চিন সংলগ্ন বিভিন্ন দেশের একাধিক ভূখণ্ডকে নিজের বলে দাবি করতে শুরু করে চিন। এমনকি জাপান, ইন্দোনেশিয়ার সঙ্গেও এই মর্মে ধীরে ধীরে সংঘাতের পথে হাঁটছে চিন। এই সমস্ত দেশ যখন করোনার জেরে প্রবলভাবে বিধ্বস্ত তখনই চিন ভূখণ্ড দখলের পন্থা নেয়।

দক্ষিণ চিন সাগর ও ১.৩ মিলিয়নের এলাকা
এদিকে, দক্ষিণ চিন সাগরে ১.৩ মিলিয়ন জায়গা চিন নিজের বলে দাবি করতে শুরু করে দিয়েছে। বহু কৃত্রিম দ্বীপে নিজের সেনা মোতায়েন করে এলাকা নিজের বলে দাবি করার প্যাঁয়তারাও চিন নিয়ে ফেলেছে। এমন কি দক্ষিণ চিন সাগরে ভিয়েৎনাম , ফিলিপিন্সের মতো দেশের মাছ ধরার প্রক্রিয়া বা খণিজ উত্তোজল প্রক্রিয়াতেও চিন নাক লগাতে শুরু করে দিয়েছে।

ভারতের জলসীমায় চিনের চোখ রাঙানি ও দিল্লির জবাব
এদিকে, ভারতীয় সেনার এক সিনিয়র কমান্ডারের বক্তব্য তুলে ধরে দেশের এক সর্বভারতীয় সংবাদপত্র জানিয়েছে, ভারতের জলসীমায় ঢোকার চেষ্টা করেছিল চিনের এক যুদ্ধজাহাজ । লাদাখ সীমান্তে তখন উত্তেজনা আর রক্তপাত অব্যাহত। এদিকে, ইন্দোনেশিয়ার পথে ধরে চিনের যুদ্ধজাহাজ তখন ভারত মহাসাগরে উঁদি দিতে শুরু করে চিনা যুদ্ধজাহাজ। তবে ভারতের নৌসেনা 'পস্চারিং' দেখে শেষমেশ জাহাজটি ফিরে গিয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications