মহামারির জেরে দীর্ঘস্থায়ী অনাহারের শিকার হতে পারে প্রায় ১৩ কোটি মানুষ, আশঙ্কা রাষ্ট্রপুঞ্জের
মহামারির জেরে দীর্ঘস্থায়ী অনাহারের শিকার হতে পারে প্রায় ১৩ কোটি মানুষ, আশঙ্কা রাষ্ট্রপুঞ্জের
করোনা মহামারীর জেরে কার্যত পঙ্গু দশায় বিশ্ব অর্থনীতি। উন্নয়নশীল ও দরিদ্র দেশ গুলির অবস্থাও ক্রমেই খারাপ হচ্ছে। এদিকে এর আগেই রাষ্ট্রপুঞ্জ জানিয়েছিল করোনা প্রাদুর্ভাবের জেরে গোটা বিশ্বের প্রায় ৫ কোটি মানুষ চরম দারিদ্র্য সীমার নীচে চলে যেতে পারে। পাশাপাশি বর্তমানে তারা এই জানাচ্ছে দ্রুত এই সঙ্কটের অবসান না হলে বিশ্বব্যাপী ১৩ কোটি মানুষ দীর্ঘস্থায়ী অনাহারের শিকার হতে পারে।

জাতিসংঘ এও জানাচ্ছে গত বছরই নতুন করে চরম অনাহারের তালিকায় চলে যান বিশ্বের প্রায় ১ কোটি মানুষ। সোমবারই জাতিসংঘ কর্তৃক প্রকাশিত বিশ্বের খাদ্য সুরক্ষা ও পুষ্টি বিষয়ক রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের নিয়ন্ত্রনাধীন ৫টি সংস্থার দ্বারা এই তথ্য আহোরন করা হয়েছে বলে খবর। এদিকে গত মাসেই খাদ্য সুরক্ষার বিষয়ে আশঙ্কাবার্তা শোনাতে দেখা যায় রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরেসকেও।
এই প্রসঙ্গে তিনি আরও জানান, “বর্তমানে বিশ্বে যে পরিমাণ খাদ্য রয়েছে, তাতে ৭৮০ কোটি মানুষের গ্রাসাচ্ছদন সম্ভব। কিন্তু ৮২কোটি মানুষ আজ অভুক্ত, ৫ বছরের কমবয়সী শিশুদের ১৪কোটি অপুষ্টিতে ভুগছে।” বর্তমানে এই তালিকাতেই আরও ১৩ কোটি মানুষের যুক্ত হওয়ার কথা বলছে জাতিসংঘ। পাশাপাশি কোভিড-১৯-র জেরে বিশ্বের ৪কোটি ৯০লক্ষ মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে নামবেন বলেও জানান তিনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications