'জঙ্গি নই, তকমা সরাও' হাফিজ সঈদের আবেদনে কী বলল রাষ্ট্রপুঞ্জ
লস্কর ই তৈবা প্রধান হাফিজ সঈদ রাষ্ট্রপুঞ্জের কাছে তার ওপরে লাগানো জঙ্গি তকমা সরানোর আবেদন করেছিল।
জামাত উদ দাওয়া তথা লস্কর ই তৈবা প্রধান হাফিজ সঈদ রাষ্ট্রপুঞ্জের কাছে তার ওপরে লাগানো জঙ্গি তকমা সরানোর আবেদন করেছিল। ২০০৮ সালের মুম্বই হামলার মূল চক্রীর দাবি ছিল, সে জঙ্গি নয়। তাই রাষ্ট্রপুঞ্জ তকমা সরিয়ে নিক। তবে এদিন রাষ্ট্রপুঞ্জ সেই আবেদন খারিজ করেছে।

উল্লেখ্য যে, রাষ্ট্রপুঞ্জে নতুন আবেদন এসেছে যাতে জইশ ই মহম্মদ প্রধান মাসুদ আজহারকে জঙ্গি হিসাবে ঘোষণা করা হয়। যা অনেকদিন ধরে পড়ে রয়েছে চিনের আপত্তির কারণে। তবে পুলওয়ামায় হামলার পর আবেদন বেশ জোরালো ভাবে উঠে এসেছে।
হাফিজ সঈদের কার্যকলাপ নিয়ে ভারত গোপন রিপোর্ট জমা করেছে। সেই প্রমাণকে দেখেই রাষ্ট্রপুঞ্জ সঈদের জঙ্গি তকমা সরায়নি।
২০০৮ সালের ডিসেম্বর মাসে হাফিজ সঈদকে জঙ্গি ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। মুম্বই হামলায় ১৬৬ জনের প্রাণ যাওয়ার পরই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। যে তকমা এখনও হাফিজ সঈদের ওপরে লাগু রয়েছে। তার সংগঠনকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পাকিস্তানে গৃহবন্দি থাকাকালীন হাফিজ সঈদ ২০১৭ সালে রাষ্ট্রপুঞ্জে জঙ্গি তকমা সরিয়ে নিতে আবেদন করেন। তবে এদিন রাষ্ট্রপুঞ্জ সেই আবেদন খারিজ করে দিল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications