UK Immigration Crackdown: অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবার কড়া ব্রিটেন, বেছে বেছে ভারতীয় রেস্তোরাঁগুলিতেই অভিযান

UK Immigration Crackdown: এবার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান ব্রিটেনে। বেছে বেছে ভারতীয় রেস্তোরাঁ, পানশালা, প্যাকেটজাত দ্রব্যের দোকান ও গ্যারেজগুলিতে কড়া অভিযান চালাচ্ছে যুক্তরাজ্যের প্রশাসন। অবৈধ অভিবাসীদের কাজে নিয়োগ করা হয়েছে দেখলেই নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। অবৈধ নিয়োগের বিরুদ্ধে দেশজুড়ে এই কড়া অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে সেদেশের স্বরাষ্ট্র দফতর।

স্বরাষ্ট্র সচিব জানান, এখনও পর্যন্ত শুধু জানুয়ারি মাসেই মোট ৮২৮টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। গত বছরের তুলনায় ৪৮ শতাংশ অধিক স্থানে অভিযান হয়েছে। আর তাতেই গ্রেফতার করা হয়েছে ৬০৯ জনকে। গত বছরের তুলনায় যা ৭৩ শতাংশ বেশি বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।

UK

অভিবাসন নীতি কড়াভাবে প্রণয়নের সওয়াল তুলেছেন স্বরাষ্ট্রসচিব। যুক্তরাজ্যের এমন পদক্ষেপ মনে করাচ্ছে ট্রাম্পের অভিবাসন নীতি। দীর্ঘদিন ধরেই বিভিন্ন সংস্থা অবৈধ অভিবাসীদের কাজে নিয়োগ করে তাদের উপর দমন পীড়ন চালাচ্ছে বলে দাবি ব্রিটেনের স্বরাষ্ট্র সচিবের। অভিবাসন নীতি মেনেই ব্যবসা চালানোর পক্ষে সায় তাঁর। একইসঙ্গে প্রান্তিক কর্মীদের সঙ্গে অত্যাচার যাতে না হয়, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বৈধ পরিচয়পত্র ছাড়া কর্মীদের নিয়োগ করার জেরে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে মোট এমন ১ হাজার ৯০টি সিভিল পেনাল্টি নোটিস পাঠিয়েছে প্রশাসন। অভিবাসন নীতি লঙ্ঘন করে যারাই এভাবে নিয়োগ করেছেন, সেই সমস্ত সংস্থাগুলিকে ৬০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানাও ধার্য করা হতে পারে। ইতিমধ্যেই দেশের নানা প্রান্তে লাফিয়ে বাড়ছে গ্রেফতারির সংখ্যা।

হাম্বারসাইডে ভারতীয় রেস্তোরাঁয় এমন ৭ জনকে গ্রেফতার ও ৪ জনকে আটক করা হয়েছে। আবার, দক্ষিণ লন্ডনে মুদিখানার গুদামে অভিযান চালিয়ে এমন ৬ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আটক হয়েছেন ৪ জন। সীমান্ত সুরক্ষা ও অর্থনৈতিক স্থিতি বজায় রাখতে জোরকদমে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অভিযানে নেমে পড়েছে ব্রিটেনের প্রশাসন। বৈধ পরিচয় পত্রবিহীন কর্মীদের নিয়োগ হয়েছে, এমন প্রতিষ্ঠান দেখলেই কড়া ব্যবস্থা নিচ্ছে তারা।

বেআইনি নিয়োগ প্রক্রিয়া বন্ধে উঠেপড়ে লেগেছে যুক্তরাজ্যের প্রশাসন। আইন মেনে কাজের অধিকার নিশ্চিত করার ব্যাপারে জোর দিয়েছে প্রশাসন। আগামী মাসে আরও বেশি করে এরকম রেইড করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র দফতর। এমনকী বাড়ানো হতে পারে জরিমানার পরিমাণও। আর তাই দেশজুড়ে সকল প্রতিষ্ঠানকে আইন মেনে নিয়োগের বার্তা দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+