স্ত্রী অক্ষতাকে সুবিধা পাইয়া দেওয়ার অভিযোগ! তদন্তের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
তদন্তের মুখে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক! স্ত্রীয়ের ফার্মকে সুবিধা দিতে ইচ্ছাকৃত ভাবে নিয়ম বানানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, পুরো বিষয়টিই লুকানোর চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। আর তা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।
এই ইস্যুতে বারবার তদন্তের দাবি জানিয়েছে বিরোধী পক্ষ। ঋষি সুনকের স্ত্রী অক্ষতা মূর্তি কয়েকশ কোটি টাকার মালকিন। একই সঙ্গে তিনি নফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি এবং চেয়ারপার্সন সুধা মূর্তির কন্যা।

সোমবারের শেয়ারের মূল্যের উপর ভিত্তি করে, তিনি কোম্পানিতে প্রায় ০.৯ শতাংশের মালিক, যার মূল্য প্রায় 600 মিলিয়ন ডলার। কিন্তু বিতর্ক হল অক্ষতা মূর্তি একটি চাইল্ড কেয়ার ফার্মের বিনিয়োগকারী। আর সেখানেই বিপত্তি ঘটে বলে দাবি। এই বিষয়ে তথ্য লুকিয়ে গিয়েছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই কোম্পানির সঙ্গে পত্নীর শেয়ার কত সে বিষয়েও তথ্য এড়িয়ে যাওয়ার অভিযোগ।
এমনকি একাধিক নিয়মকেও ব্রিটিশ প্রধানমন্ত্রী মানেননি বলেও অভিযোগ। আর সেই কারণেই সংসদীয় কমিশনার পুরো বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানা গিয়েছে। কমিশনারের ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার করা তথ্য অনুযায়ী, গত ১৩ এপ্রিল থেকে কমিশনার ডেনিয়ল গ্রীনবর্গ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। যদিও এই বিষয়ে বিরোধীদের অভিযোগ ছিল, সুনক তাঁর স্ত্রীয়ের শেয়ার হোল্ডিংয়ের বিষয়টি রেজিস্টার করেননি। যা করা উচিৎ ছিল বলে দাবি বিরোধীদের।

তথ্য অনুযায়ী, এই তদন্ত কোড অফ কন্ডাক্টের প্যারেগ্রাফ ৬ -এর সঙ্গে যুক্ত! যা সংসদদের জন্যে আপডেট বকরা হয়েছে। অন্যদিকে সুনকের তরফে এক মুখপাত্র তদন্তের বিষয়টি স্বীকার করে নিয়েছে। শুধু তাই নয়, সবরকম ভাবে সাহায্য করার কথাও বলা হয়েছে। এমনকি খোদ প্রধানমন্ত্রী সবরকম ভাবে সাহায্য করবেন বলেও জানিয়েছেন ওই মুখপাত্র। বলে রাখা প্রয়োজন, সুনক এবং তাঁর স্ত্রী এখনও পর্যন্ত ১০ ডাউনিং স্ট্রিটের সবথেকে ধনীতম বাসিন্দা।
পর্যবেক্ষকরা বলছেন, এই তদন্তে যদি ঋষি সুনককে যদি দোষী পাওয়া যায় তাহলে শুধু ক্ষমা চাইলেই হবে না। এমনকি পদও যেতে পারে বলে আশঙ্কা। শুধু তাই নয়, সুনকের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে বলেও আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications