টুইটারে সমস্যা, থমকে গিয়েছে সোশ্যাল মিডিয়ার অনেক ইউজার
সকালবেলা টুইটার খুলেই বিপাকে পড়েছেন একাধিক ব্যক্তি। কিছুতেই টুইট করতে পারছেন না তাঁরা। বেলা গড়ালেও সেই সমস্যা যায়নি। ইউজাররা এই নিয়ে নাজেহাল হয়ে পড়েছেন।
সকালবেলা টুইটার খুলেই বিপাকে পড়েছেন একাধিক ব্যক্তি। কিছুতেই টুইট করতে পারছেন না তাঁরা। বেলা গড়ালেও সেই সমস্যা যায়নি। ইউজাররা এই নিয়ে নাজেহাল হয়ে পড়েছেন। তারপরেই টুইটারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, টুইটারের সার্ভারে কিছু সমস্যা হয়েছে। সেকারণেই এই বিভ্রাট।

পরিস্থিতি সামলা দেওয়ার দ্রুত চেষ্টা করা হচ্ছে। খুব শীঘ্রই সেটা ঠিক হয়ে যাবে বলে টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে। টুইট ডেকে সমস্যার কারণেই এই বিপত্তি বলে জানানো হয়েছে টুইটারের পক্ষ থেকে।
টুইট ডেক হল সোশ্যাল মিিডয়ার অ্যাকউন্ট ম্যানেজের ড্যাশবোর্ড। সেটাতে বুধবার সকাল থেকেই সমস্যা দেখা দিয়েছে। তারপরেই টুইটারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে একথা জানানো হয়। বুধবার সকাল থেকেই এই নিয়ে তোলপাড় চলছে ইউজারদের মধ্যে। কারণ টুইটার এখন ফেসবুকের থেকেও গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে পরিণত হয়েছে। খবর থেকে প্রতিক্রিয়া সব কিছুর জন্যই এই টুইটার ব্যবহার করা হয়ে থাকে। প্রধানমন্ত্রী থেকে সাধারণ মানুষ সকলেই টুইটারে বেশি সক্রিয়।












Click it and Unblock the Notifications